কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ভারতীয়দের হজের কোটা ৮০ শতাংশ কমাল সৌদি

পবিত্র কাবায় হাজিরা। ছবি : সংগৃহীত
পবিত্র কাবায় হাজিরা। ছবি : সংগৃহীত

ভারতীয়দের বেসরকারি হজের কোটা ৮০ শতাংশ কমিয়েছে সৌদি আরব। এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) নেত্রী মেহবুবা মুফতি।

সোমবার (১৪ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব হঠাৎ করে ভারতের বেসরকারি হজ কোটা ৮০ শতাংশ কমিয়ে দেওয়ায় চরম উদ্বেগ প্রকাশ করেছেন পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) নেত্রী মেহবুবা মুফতি। তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি সৌদি সরকারের সঙ্গে জরুরি ভিত্তিতে আলোচনার আহ্বান জানিয়েছেন।

রোববার এক্সে এক পোস্টে মেহবুবা লেখেন, সৌদি আরব থেকে উদ্বেগজনক খবর আসছে। ভারতের বেসরকারি হজ কোটা হঠাৎ করে ৮০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত হজযাত্রী ও ট্যুর অপারেটরদের মধ্যে চরম হতাশা সৃষ্টি করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে দ্রুত হস্তক্ষেপ করে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার অনুরোধ জানাই।

জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর দপ্তর থেকেও এই বিষয়ে প্রতিক্রিয়া জানানো হয়েছে। এক্স-এ প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, প্রায় ৫২ হাজার ভারতীয় হজযাত্রীর কোটা বাতিল হওয়ার খবর গভীরভাবে উদ্বেগজনক। এদের অনেকেই ইতোমধ্যে টাকা পরিশোধ করে ফেলেছেন।

তিনি পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে দ্রুত সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান, যাতে প্রভাবিত হজযাত্রীদের সমস্যার সমাধান সম্ভব হয়।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, সৌদি সরকার মিনার নির্দিষ্ট কিছু এলাকা যা আগে বেসরকারি ট্যুর অপারেটরদের জন্য নির্ধারিত ছিল, সেগুলো বাতিল করেছে। এর ফলে প্রায় ৫২ হাজার ভারতীয় হজযাত্রীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১১

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১২

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৩

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৪

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৬

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৭

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৮

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

২০
X