কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ১২:০০ পিএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ১২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

দিল্লিতে ভবন ধসে নিহত ৪, চাপা আছে অনেকে

ধ্বংসস্তূপে আটকেপড়াদের খুঁজছে দমকল ও উদ্ধারকর্মীরা ছবি : এনডিটিভি
ধ্বংসস্তূপে আটকেপড়াদের খুঁজছে দমকল ও উদ্ধারকর্মীরা ছবি : এনডিটিভি

দিল্লির মুস্তাফাবাদ এলাকায় শনিবার ভোররাতে একটি চারতলা ভবন ধসে পড়ে চারজন নিহত হয়েছেন এবং ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো অন্তত ৮-১০ জনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে।

ভবনটি ভেঙে পড়ে রাত ৩টার দিকে। এরপরই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), দিল্লি ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের দিল্লির জিটি বি হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ঘটনাকে ‘প্যানকেক ধস’ হিসেবে বর্ণনা করেছেন উদ্ধারকর্মীরা। ভবনটির প্রতিটি তলা ওপরের তলার নিচে একের পর এক চেপে গেছে। এমন ধসের পর বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন এনডিআরএফের উপ-মহাপরিদর্শক মোহসেন শাহীদি।

তিনি বলেন, ‘জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা খুবই সীমিত, তবে আমরা আশা ছাড়িনি। প্রতিটি ধ্বংসাবশেষ ধীরে এবং সাবধানে সরিয়ে দেখা হচ্ছে।’ ঘটনাস্থলটি ঘিঞ্জি হওয়ায় ভারী যন্ত্রপাতি দিয়ে কাজ করাও কঠিন হয়ে পড়েছে বলে জানান তিনি।

ধসের একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, যেখানে দেখা যায় হঠাৎ একটি ঝলকানি ও ধুলোর ঘন মেঘে রাস্তা ঢেকে যায়। এরপর ক্যামেরার দৃশ্য অস্পষ্ট হয়ে যায়।

আগের রাতে দিল্লিতে ভারী বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে গিয়েছিল। তার কিছুক্ষণের মধ্যেই এই ভবনধসের ঘটনা ঘটে। এর আগে গত সপ্তাহেও দিল্লির মধু বিহার এলাকায় একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে একজনের মৃত্যু ও দু’জন আহত হয়। একই দিনে উত্তর প্রদেশের মেরঠে ঝড়ে একটি বাড়ি ভেঙে পড়ে এক পরিবারের পাঁচজনের মৃত্যু হয়।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১০

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১১

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১২

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৩

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৪

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৫

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৬

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৭

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৮

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৯

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

২০
X