কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

রাতারাতি ভুতুড়ে নগরীতে পরিণত হলো পহেলগাম

পহেলগামের সব দোকানপাট বন্ধ রেখেছে প্রশাসন। ছবি : সংগৃহীত
পহেলগামের সব দোকানপাট বন্ধ রেখেছে প্রশাসন। ছবি : সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাম। বছরের এই সময়টায় ‘মিনি সুইজারল্যান্ড’ হিসেবে খ্যাত এখানকার উপত্যকায় পর্যটকদের ঢল নামে। এবারও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু মঙ্গলবারের (২২ এপ্রিল) সন্ত্রাসী হামলার পর মুহূর্তে সব বদলে গেছে। পর্যটকে গিজগিজ করা পহেলগাম রাতারাতি পরিণত হয়েছে ভুতুড়ে নগরে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, হামলার পর সব ধরনের দোকান-পাট বন্ধ করে দিয়েছে প্রশাসন। প্রধান সড়কগুলোতে যান চলাচলও সীমিত করা হয়েছে। অলিগলিতে তল্লাশি চৌকি। মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে কঠোরভাবে।

ঘটনার পর পরই বিপুল সেনা পহেলগামে প্রবেশ করে। ভারী অস্ত্রে সজ্জিত হয়ে তারা অবস্থান নিয়েছে। কখন কাকে জিজ্ঞাসাবাদের নামে ধরে নিয়ে যায় তার ঠিক নেই। আতঙ্কে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের।

পর্যটকরা যে যার মতো পহেলগাম ছেড়ে যাচ্ছেন। কেউ সহায়তা চাইলে পুলিশ পহেলগাম ছাড়ার ব্যবস্থা করে দিচ্ছে। বুধবার সকালের মধ্যেই অধিকাংশ জম্মুর দিকে চলে গেছেন। বন্ধুদের কয়েকটি দল থেকে গেলেও তারা সফর সংক্ষিপ্ত করে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

দানা রসুলি রেস্তোরাঁর মালিক ওমর মাজিদ বলেন, কী ঘটে গেল বুঝতে পারছি না। আমরা বিপর্যস্ত অবস্থায় আছি। এক দিন আগেও শত শত ক্রেতা আমার রেস্তোরাঁয় আসতেন। আজ শাটার খুলতেও পারছি না। এভাবে চলতে থাকলে ব্যবসা বাঁচানো যাবে না।

মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মীরের পহেলগামের বৈসরন উপত্যকায় সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ পর্যটক নিহত হয়েছেন। কাশ্মীর রেজিস্ট্যান্স নামের গোষ্ঠীটি সোশ্যাল মিডিয়ায় প্রচার করা এক বার্তায় হামলার দায় স্বীকার করেছে।

বুধবার (২৩ এপ্রিল) এক নতুন বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, লক্ষ্যবস্তু করা ব্যক্তিরা সাধারণ পর্যটক ছিলেন না। বরং তারা ভারতীয় নিরাপত্তা সংস্থার সঙ্গে যুক্ত এবং তাদের হয়ে কাজ করছিলেন।

ওই দিনই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে গিয়েই তিনি হামলাকারীদের ধ্বংসে ব্যবস্থা নেওয়ার হুংকার দিয়েছেন। অবশ্য তার ‍হুংকারের আগেই অভিযান শুরু করে ভারতীয় সেনারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১০

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১১

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১২

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৩

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৪

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৫

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৬

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৭

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

১৮

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

১৯

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

২০
X