কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৫, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

কাশ্মীরে হামলা নিয়ে অমিত শাহর কঠোর হুঁশিয়ারি

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি : সংগৃহীত
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি : সংগৃহীত

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লিতে এক সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি এ হুঁশিয়ারি দেন।

বৃহস্পতিবার (০১ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অমিত শাহ বলেন, যে-ই এই কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা চালিয়ে থাকে, তারা কেউ রেহাই পাবে না। প্রত্যেককে খুঁজে বের করে উপযুক্ত জবাব দেওয়া হবে।

তিনি বলেন, ২৬ জন মানুষকে হত্যা করে কেউ যদি ভাবে তারা জিতে গেছে, তবে তা তাদের সবচেয়ে বড় ভুল। প্রত্যেক সন্ত্রাসীর হিসেব নেওয়া হবে। এই মোদি সরকার কাউকে ছাড় দেবে না। আমাদের প্রতিজ্ঞা—দেশের প্রতিটি ইঞ্চি থেকে সন্ত্রাসবাদ উৎখাত করা হবে।

এদিকে পাকিস্তানি সম্প্রচারমাধ্যম জিও টিভি জানিয়েছে, কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারতের সঙ্গে চলমান সীমান্ত উত্তেজনার মধ্যেই বড় পরিসরে সামরিক মহড়া শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী।

প্রতিবেদনে বলা হয়, সামরিক এই মহড়ায় পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তা ও সৈনিকরা তাদের পেশাদার সামরিক দক্ষতা প্রদর্শন করেন। এই মহড়ার মূল লক্ষ্য হলো— শত্রুর যে কোনো ধরনের আগ্রাসনের মুখে কঠোর ও কার্যকর জবাব নিশ্চিত করা।

এই সামরিক মহড়া এমন একসময় শুরু হলো, যখন লাইন অব কন্ট্রোল (এলওসি) বরাবর কিয়ানি ও মন্ডল সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর ‘অকারণে’ গুলি চালানোর জবাবে পাকিস্তানি বাহিনী একটি ভারতীয় চৌকি ধ্বংস করে। ইসলামাবাদ দাবি করেছে, তাদের পাল্টা হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের চক্রপুত্রাসহ একাধিক বাংকার ধ্বংস হয়েছে।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়। ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও এ বিষয়ে তারা কোনো প্রমাণ উপস্থাপন করেনি।

এই হামলার ঘটনার জেরে ভারত কূটনৈতিক ও কৌশলগত পদক্ষেপ নেয়— সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং ওয়াঘা-আটারি সীমান্ত বন্ধ করা হয়।

পাকিস্তান পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের কূটনৈতিক ও সামরিক উপদেষ্টাদের বহিষ্কার করে, ভারতীয় নাগরিকদের (শিখ তীর্থযাত্রী ছাড়া) ভিসা বাতিল করে এবং সীমান্তের নিজ অংশ বন্ধ করে দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদ কক্ষে প্রবেশের সময় ‘মাথা নিচুতে’ আপত্তি মুজিবুর রহমানের

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

সুপারকম্পিউটারের বিশ্লেষণে উঠে এলো কারা জিতবে বিশ্বকাপ

স্বামীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

১০

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

১১

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

১২

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

১৩

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

১৪

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

১৫

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

১৬

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

১৭

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৮

জন্মদিনে কানাডার সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

১৯

বিশ্বকাপের ‘হাইড্রেশন ব্রেক’ ঘিরে বিতর্ক

২০
X