কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

‘মেঘ বিস্ফোরণে’ ভারতে ১২ জনের মৃত্যুর শঙ্কা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলার চাশোটি এলাকায় আজ দুপুরে ভয়াবহ মেঘ বিস্ফোরণে আকস্মিক বন্যা হয়েছে। এতে এখন পর্যন্ত কমপক্ষে ১২ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী দলগুলো। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) জানিয়েছে, ইতোমধ্যে দুটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, চাশোটি হিমালয়ের মাচাইল মাতার পবিত্রধামের পথে শেষ মোটরযান-চলাচলযোগ্য গ্রাম এবং মাচাইল মাতা যাত্রার সূচনাবিন্দু। এ কারণে ঘটনাস্থলে তীর্থযাত্রীদের উপস্থিতি ছিল বেশি। বন্যার কারণে বার্ষিক এই যাত্রা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে প্রশাসন।

কিশতওয়ারের জেলা প্রশাসক পঙ্কজ শর্মা জানিয়েছেন, চাশোটি এলাকায় আকস্মিক বন্যা হয়েছে। উদ্ধারকাজ শুরু হয়েছে।

এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী ও জম্মু-কাশ্মীরের উধমপুরের সাংসদ জিতেন্দ্র সিং জানিয়েছেন, তিনি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। সংবাদ সংস্থা এএনআই-কে তিনি জানান, ক্লাউডবার্স্টের মাত্রা অত্যন্ত ভয়াবহ, যা হয়তো উল্লেখযোগ্য প্রাণহানির কারণ হতে পারে। জেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থলে যাচ্ছে। হেলিকপ্টারের মাধ্যমে আহতদের উদ্ধারের প্রস্তুতিও চলছে।

জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা ঘটনাটিতে শোক প্রকাশ করে উদ্ধার তৎপরতা জোরদারের নির্দেশ দিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, চাশোটি, কিশতওয়ারে ক্লাউডবার্স্টে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। সিভিল, পুলিশ, সেনাবাহিনী, এনডিআরএফ ও এসডিআরএফ কর্মকর্তাদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দিয়েছি, যাতে ক্ষতিগ্রস্তরা সর্বোচ্চ সহায়তা পান।

স্থানীয় সূত্রে জানা গেছে, তীর্থযাত্রীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১০

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১১

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১২

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৩

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৪

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৫

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৬

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৭

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১৮

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১৯

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

২০
X