কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৫, ১০:৩৯ এএম
অনলাইন সংস্করণ

ভয়াবহ পরিস্থিতি, বিশেষ দোয়া চাইলেন মুসলিম নেতা

পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় বিক্ষোভ। ছবি : সংগৃহীত
পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় বিক্ষোভ। ছবি : সংগৃহীত

কাশ্মীর ইস্যুতে উত্তপ্ত ভারত-পাকিস্তান সম্পর্ক। দুই দেশের মধ্যে এ ঘটনার পর সীমান্তে কয়েক দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে শত্রুদের মোকাবেলায় জুমার পর বিশেষ দোয়া চাইলেন সর্বভারতীয় মুসলিম জামাতের সভাপতি মাওলানা শাহাবুদ্দিন রেজভী বেরেলভী।

বৃহস্পতিবার (০১ মে) বার্তাসংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের সব মুসলমানদের উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে বেরেলভী শুক্রবারের জুমার নামাজের পর দেশের ঐক্য ও অখণ্ডতার জন্য বিশেষ দোয়া কামনা করেন। এ ছাড়া তিনি দেশের শত্রুদের পরাজয়ের জন্য প্রার্থনার আহ্বান জানান।

মাওলানা রেজভী বলেন, আমি দেশের সব মুসলমান ভাই-বোনদের, বিশেষ করে মসজিদের ইমামদের অনুরোধ করছি, তারা যেন শুক্রবার জুমার নামাজের পর একটি বিশেষ দোয়ার আয়োজন করেন। এই দোয়া হোক দেশের ঐক্য, অখণ্ডতা ও শান্তির জন্য এবং যারা এই দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের পরাজয়ের জন্য।

তিনি আরও বলেন, এই শুক্রবারকে পালন করুন ‘ইয়াওম-এ-দোয়া’ হিসেবে। ইমামদের উচিত খুতবার মাধ্যমে মানুষকে সন্ত্রাসবাদের হুমকি সম্পর্কে সচেতন করা এবং এই কঠিন সময়ে ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তা বোঝানো।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়। ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও এ বিষয়ে তারা কোনো প্রমাণ উপস্থাপন করেনি।

এই হামলার ঘটনার জেরে ভারত কূটনৈতিক ও কৌশলগত পদক্ষেপ নেয়— সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং ওয়াঘা-আটারি সীমান্ত বন্ধ করা হয়।

পাকিস্তান পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের কূটনৈতিক ও সামরিক উপদেষ্টাদের বহিষ্কার করে, ভারতীয় নাগরিকদের (শিখ তীর্থযাত্রী ছাড়া) ভিসা বাতিল করে এবং সীমান্তের নিজ অংশ বন্ধ করে দেয়।

ইসলামাবাদ স্পষ্টভাবে জানায়, তারা এই হামলার সঙ্গে সম্পৃক্ত নয় এবং তারা একটি বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ আন্তর্জাতিক তদন্তে অংশ নিতে আগ্রহী। এদিকে নিরাপত্তা সূত্রগুলো বলছে, পাকিস্তান সেনাবাহিনী যেকোনো পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত এবং আগ্রাসনের জবাবে শক্ত প্রতিক্রিয়া জানাতে সক্ষম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X