কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৫, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

১৯৭১ সালের পর প্রথমবার ভারতের রাজ্যে রাজ্যে মহড়া

ভারতীয় নিরাপত্তারক্ষী বাহিনী। ছবি : সংগৃহীত
ভারতীয় নিরাপত্তারক্ষী বাহিনী। ছবি : সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এ পরিস্থিতিতে ভারত সরকার বিভিন্ন রাজ্যে যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসেবে বড় পরিসরের মহড়ার নির্দেশ দিয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার থেকে রাজ্যগুলোতে যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় সাধারণ নাগরিকসহ বিভিন্ন সংস্থাকে নিয়ে মহড়া চলবে। এতে অংশগ্রহণকারীদের বিমান হামলার সতর্কতা, ব্ল্যাকআউট, নিরাপদ আশ্রয়ে যাওয়া ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার কৌশল শেখানো হবে।

ভারতের সংবাদমাধ্যম পিটিআই জানিয়েছে, এই ধরনের মহড়া সর্বশেষ হয়েছিল ১৯৭১ সালে, ভারত-পাকিস্তান যুদ্ধের সময়। এবারকার পদক্ষেপকেও তেমনই গুরুতর সংকেত হিসেবে দেখা হচ্ছে।

পাঞ্জাবের ফিরোজাবাদে এরইমধ্যেই মঙ্গলবার রাতে ব্ল্যাকআউট মহড়া চালানো হয়েছে। ক্যান্টনমেন্ট এলাকায় আধঘণ্টার জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন রেখে এ মহড়া হয়।

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কাশ্মীর হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদি সেনাবাহিনীকে পালটা হামলার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন বলেও জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১০

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১১

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১২

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৩

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৪

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৫

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৬

আবারও দেশে ভূমিকম্প

১৭

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৮

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৯

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

২০
X