শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৫, ১২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

ধ্বংসাবশেষ থেকে হতাহতদের উদ্ধারচেষ্টা। ছবি : সংগৃহীত
ধ্বংসাবশেষ থেকে হতাহতদের উদ্ধারচেষ্টা। ছবি : সংগৃহীত

ভারতে হেলিকপ্টার দুর্ঘটনায় চার পর্যটক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) সকালে উত্তরাখণ্ডের উত্তরকাশীর কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, হেলিকপ্টারটিতে ছয়জন আরোহী ছিলেন। বাকি দুজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে লিখেছেন, ‘ঈশ্বর দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি দান করুন এবং শোকাহত পরিবারগুলোকে এই বিশাল ক্ষতি সহ্য করার শক্তি দিন।’

তিনি প্রশাসনকে আহতদের সম্ভাব্য সকল সহায়তা প্রদান এবং দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। ধামি লিখেন, আমি এই বিষয়ে কর্মকর্তাদের সাথে ক্রমাগত যোগাযোগ রাখছি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

যাত্রী ভর্তি হেলিকপ্টারটি দেরাদুন থেকে হারসিল হেলিপ্যাডের দিকে উড়ে যাচ্ছিল। সেখান থেকে পর্যটকদের সড়কপথে প্রায় ৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গাঙ্গনানির উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল।

রাজ্য দুর্যোগ ত্রাণ বাহিনী এবং জেলা প্রশাসনের দল ত্রাণ ও উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধার অভিযান চলছে। উত্তরকাশীর জেলা ম্যাজিস্ট্রেটও ঘটনাস্থলে রওনা হয়েছেন।

দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। এ বিষয়ে দেশের কয়েকটি সংস্থা তদন্ত শুরু করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১০

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১১

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১২

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৩

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৪

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৫

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৬

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৭

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৮

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৯

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

২০
X