কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৫, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ভারত-পাকিস্তানকে ইইউর বার্তা

ইউরোপীয় ইউনিয়ন ও ভারত-পাকিস্তানের পতাকা। ছবি : সংগৃহীত
ইউরোপীয় ইউনিয়ন ও ভারত-পাকিস্তানের পতাকা। ছবি : সংগৃহীত

ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে দুই দেশকে বার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তারা জানিয়েছে, উভয় দেশকে উত্তেজনা কমাতে ও হামলা বন্ধ করতে আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (০৮ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, ভারত এবং পাকিস্তানকে ‘উত্তেজনা কমাতে, সংযম প্রদর্শন করতে আহ্বান জানানো হয়েছে। এছাড়া সংস্থাটির পক্ষ থেকে বেসামরিক জনগণের জীবন রক্ষার জন্য আরও হামলা থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।

ইইউ’র সদস্য রাষ্ট্রগুলো গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর মারাত্মক হামলার তীব্র নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদের কোনো ন্যায়সঙ্গত কারণ থাকতে পারে না। যারা এই হামলার জন্য দায়ী, তাদের বিচার নিশ্চিত করতে হবে।

ইইউ আরও বলেছে, প্রত্যেক রাষ্ট্রের দায়িত্ব এবং অধিকার রয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে তাদের নাগরিকদের আইনসম্মতভাবে সুরক্ষিত করার।

ইইউ দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা এবং এর ফলে সম্ভাব্য প্রাণহানির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলেছে, উভয়পক্ষকে আলোচনায় যুক্ত হওয়ার জন্য আমরা আহ্বান জানাই। আন্তর্জাতিক আইন অনুযায়ী ভারত ও পাকিস্তানকে তাদের বাধ্যবাধকতা পূরণ করতে হবে এবং বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১০

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১২

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৩

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৪

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৫

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৬

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৭

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৮

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৯

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

২০
X