কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৫, ০৮:১২ পিএম
আপডেট : ০৯ মে ২০২৫, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে জরুরি অবস্থা জারির নির্দেশ

ভারত-শাসিত কাশ্মীরে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান। ছবি : সংগৃহীত
ভারত-শাসিত কাশ্মীরে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান। ছবি : সংগৃহীত

পাকিস্তান থেকে একের পর এক হামলা হয়েছে বলে দাবি করে আসছে ভারত। দেশটির দাবি, গত রাতে অন্তত ৫০০ ড্রোন পাঠিয়েছে পাকিস্তান। এমন পরিস্থিতিতে দেশজুড়ে জরুরি অবস্থা জারির নির্দেশ দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (০৯ মে) আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে জরুরি অবস্থাকালীন ক্ষমতা বলবৎ করার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার দেশের সব রাজ্যের মুখ্যসচিব এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। এতে ১৯৬৮ সালের অসামরিক প্রতিরক্ষা বিধির ১১ ধারায় প্রদত্ত জরুরি অবস্থার ক্ষমতা জারি করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত যুদ্ধ পরিস্থিতির মতো জরুরি পরিস্থিতিতে জরুরি অবস্থা জারির ক্ষমতা পায় রাজ্য। জনগণকে রক্ষা করা, সম্পত্তির সুরক্ষা এবং বিদ্যুৎ, জল ও পরিবহনের মতো প্রয়োজনীয় পরিসেবা চালু রাখার জন্য এ ক্ষমতা প্রদান করা হয়।

১১ ধারায় কী আছে?

ভারতের প্রতিরক্ষা বিধির ১১ ধারা অনুযায়ী বেশকিছু বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। এ ধারায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল কী কী করতে পারে তাও উল্লেখ করা আছে। সেগুলো হলো :

  • এ ধারায় রাজ্য জনগণ এবং সম্পত্তি রক্ষায় প্রয়োজনমতো জরুরি পদক্ষেপের ক্ষমতা পায়।
  • জরুরি পরিস্থিতিতেও পানি, বিদ্যুৎ, হাসপাতাল পরিসেবা এবং যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে রাজ্যের যে কোনো পদক্ষেপ নেওয়ার সক্ষমতা।
  • অসামরিক প্রতিরক্ষার জন্য যদি কোনো সরঞ্জাম কেনার প্রয়োজন পড়ে নিয়ম ছাড়াই তা করার ক্ষমতা।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১০

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১২

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৩

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৪

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৫

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

১৬

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

১৭

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

১৮

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

১৯

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

২০
X