কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৫, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের ৩৬ জায়গায় পাকিস্তানের ৪০০ হামলা

সীমান্তবর্তী একটি এলাকায় গোলাগুলিতে ক্ষতিগ্রস্ত ভবন ও পাকিস্তানের ড্রোন হামলার দাবিতে প্রচারিত ছবি। ছবি : সংগৃহীত
সীমান্তবর্তী একটি এলাকায় গোলাগুলিতে ক্ষতিগ্রস্ত ভবন ও পাকিস্তানের ড্রোন হামলার দাবিতে প্রচারিত ছবি। ছবি : সংগৃহীত

ভারতে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে পাকিস্তান। নয়াদিল্লির দাবি, বৃহস্পতিবার (০৮ মে) রাতে ৩৬ নিশানায় হামলা চালিয়েছে পাকিস্তান। এসব নিশানায় ৩০০ থেকে ৪০০ হামলা চালানো হয়েছে।

শুক্রবার (০৯ মে) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে বহুবার সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছে পাকিস্তান। এ সময় অন্তত ৩০০ থেকে ৪০০ বার হামলার চেষ্টা করা হয়েছে। এসব হামলায় ভারতের অন্তত ৩৬ জায়গায় নিশানা করা হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেনাবাহিনীর এক সংবাদ সম্মেলনে দাবি করা হয়, এসব হামলা প্রতিবারই ব্যর্থ করে দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি বলেন, পাকিস্তান বৃহস্পতিবার ভারতের সেনাছাউনিকে নিশানা করার চেষ্টা করা হয়েছে। এ সময় ভারতের আকাশসীমাও লঙ্ঘন করার চেষ্টা করেছে তারা। এমনকি নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ক্রমাগত গোলাবর্ষণ করেছে পাকিস্তানের সেনারা।

তিনি বলেন, রাতভর এ হামলায় ভারতে অন্তত ৩০০ থেকে ৪০০ বার ড্রোন হামলার চেষ্টা করেছে পাকিস্তান। দেশটির এসব হামলা প্রতিহত করেছে সেনাবাহিনী। এমনকি বেশকিছু ড্রোন ভূপাতিত করা হয়েছে।

কর্নেল কুরেশি বলেন, গোপনে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য পাকিস্তান এসব ড্রোন পাঠিয়েছে। এর মধ্যে যেসব ড্রোন ভূপাতিত করা হয়েছে তার ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে এগুলো তুরস্কের বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, মঙ্গলবার রাত দেড়টার দিকে ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত ৯টি শহরে একযোগে হামলা চালায় ভারত। ভারত দাবি করে, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে তারা এই অভিযান চালিয়েছে। এরপর বৃহস্পতিবার সারাদিনজুড়ে পাকিস্তানের অভ্যন্তরে আরও বহু ড্রোন হামলা চালানো হয়।

পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, বাহাওয়ালপুরের আহমেদপুর পূর্বাঞ্চলে ১৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে দুই-তিন বছর বয়সী একটি শিশু মেয়ে, সাত নারী ও চার পুরুষ। আহতদের মধ্যে রয়েছেন ৯ নারী ও ২৮ পুরুষ।

এদিকে পাকিস্তান দাবি করেছে, তাদের পাল্টা হামলায় ভারতের ৫টি যুদ্ধবিমান ও একটি যুদ্ধ ড্রোন ভূপাতিত হয়েছে। আইএসপিআরের ডিজি বলেন, শত্রুর আগ্রাসনের জবাবে প্রতিরক্ষামূলকভাবে আমরা ৩টি রাফায়েল জেট, একটি মিগ-২৯, একটি এসইউ বিমান এবং একটি হেরন যুদ্ধ ড্রোন গুলি করে ভূপাতিত করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১০

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১১

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১২

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৩

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৪

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৫

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৬

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৭

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৮

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৯

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

২০
X