কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৫, ০১:৩৫ পিএম
আপডেট : ২০ মে ২০২৫, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

দিল্লির কথা বলে পাকিস্তানে গিয়েছিলেন এই ইউটিউবার, এরপর...

গ্রেপ্তার হওয়া নারী ইউটিউবার। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার হওয়া নারী ইউটিউবার। ছবি : সংগৃহীত

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নারী ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে গ্রেপ্তার করা হয়েছে। তার পরিবার জানিয়েছে, দিল্লি সফরের কথা বলে তিনি পাকিস্তানে গিয়েছেন। তবে এ বিষয়ে কিছুই জানতেন না তার বাবা।

মঙ্গলবার (২০ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তার বাবা বলেন, সে বলেছে দিল্লি যাচ্ছে। এর বেশি কিছুই জানায়নি।

তিনি জানান, তার মেয়ে জ্যোতি বেশিরভাগ ভিডিও বাসায় বসেই বানাতো।

৩৩ বছর বয়সী জ্যোতি মালহোত্রা হরিয়ানার হিসারের বাসিন্দা এবং ‘ট্রাভেল উইথ জিও’ নামের একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করতেন। তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় চার লাখ। সম্প্রতি তাকে ভারতীয় সেনাবাহিনী সংক্রান্ত তথ্য পাকিস্তানে পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, তিনি পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগে ছিলেন এবং অন্তত দু’বার পাকিস্তান সফর করেছেন। তার ইউটিউব চ্যানেলে পাকিস্তান ভ্রমণ নিয়ে একাধিক ভিডিও রয়েছে।

পুলিশ জানায়, জ্যোতি মালহোত্রা কাশ্মীরে ভ্রমণ করেন ২২ এপ্রিল পেহেলগাম হামলার ঠিক আগে এবং তার আগেই পাকিস্তান সফর করেন। ওই হামলায় ২৬ জন প্রাণ হারান। পুলিশ এখন তার সফরগুলোর সঙ্গে হামলার কোনো যোগসূত্র আছে কিনা, তা খতিয়ে দেখছে।

হিসারের পুলিশ সুপার শশাঙ্ক কুমার সাওয়ান বলেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো তাকে ধীরে ধীরে গুপ্তচর হিসেবে তৈরি করছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই ইউটিউবার পাকিস্তানে অবস্থানকালে কিছু উচ্চ পর্যায়ের ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১২

ইংল্যান্ডের দারুণ শুরু

১৩

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৪

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৫

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৬

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

১৭

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

১৮

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

১৯

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

২০
X