কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৫, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে স্কুল বাসে হামলা, যা বলছে ভারত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি : সংগৃহীত
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি : সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানের খুজদার শহরে একটি স্কুল বাসে ভয়াবহ বোমা হামলায় চার শিশুসহ অন্তত ৬ জন নিহত হয়েছে। নৃশংস এই হামলায় আহত হয়েছে আরও ৩০ জনের বেশি শিক্ষার্থী। বুধবার (২১ মে) সকালে ঘটা এই সন্ত্রাসী হামলায় ভারতকে অভিযুক্ত করছে ইসলামাবাদ। তবে পাকিস্তানের এই অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেছেন, ‘খুজদারে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে ভারতের জড়িত থাকার যে অভিযোগ পাকিস্তান করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।’

জয়সওয়াল বলেন, ভারত সব ধরনের সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে। কিন্তু পাকিস্তান যেভাবে নিজেদের ব্যর্থতা আড়াল করতে এবং বিশ্ববাসীর দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতে ভারতকে দোষারোপ করছে, তা একটি ব্যর্থ প্রচেষ্টা। পাকিস্তান বারবার একই কৌশল প্রয়োগ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করতে চায়, কিন্তু এই চেষ্টা ব্যর্থ হতে বাধ্য।

এর আগে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং দেশটির সেনাবাহিনী এই হামলার জন্য ভারতের ‘সন্ত্রাসী প্রোক্সি’-দের দায়ী করে। যদিও এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, এই কাপুরুষোচিত এবং ঘৃণ্য হামলাটি ভারতের সন্ত্রাসী রাষ্ট্রনীতির অংশ, যা তাদের প্রোক্সি গোষ্ঠীর মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল নিরীহ স্কুলগামী শিশুদের বহনকারী একটি বাস। ভারতীয় মদদপুষ্ট হামলার পরিকল্পনাকারী, সহযোগী ও বাস্তবায়নকারীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে।

বিশ্লেষকরা বলছেন, হামলাটি ২০১৪ সালে পেশোয়ারে একটি সামরিক স্কুলে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) দ্বারা চালানো ভয়াবহ হামলার স্মৃতি মনে করিয়ে দেয়, যেখানে ১৩০-রও বেশি শিশু নিহত হয়েছিল।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে বালোচিস্তানে বিচ্ছিন্নতাবাদী সহিংসতা বেড়েছে। মার্চ মাসে বালোচ লিবারেশন আর্মি (বিএলএ) একটি ট্রেনের রেলপথ ধ্বংস করে, যাত্রীদের জিম্মি করে এবং অন্তত ৩১ জনকে হত্যা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১০

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১১

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১২

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৩

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৪

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৫

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৬

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৭

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৮

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৯

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

২০
X