বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০৯:৫৪ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারতীয় কোম্পানির ২৬ মিলিয়ন ডলার জব্দ করল যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাশিয়ার হীরা কোম্পানি আলরোসার সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে ভারতের দুই কোম্পানির ২৬ মিলিয়ন ডলার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। নয়া দিল্লি এরই মধ্যে ওই অর্থ ছেড়ে দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বলে জানা গেছে।

বুধবার (৩০ আগস্ট) দুই সূত্রের বরাত দিয়ে প্রকাশিত টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, মূলত রাশিয়ার হীরা কোম্পানি আলরোসার সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগেই ভারতের ওই দুই কোম্পানির বিপুল পরিমাণ অর্থ আটকে দেয় ওয়াশিংটন। এ বছরের শুরুর দিকেই এই অর্থ জব্দ করার নির্দেশ দিয়েছিল যুক্তরাষ্ট্রের ‘অফিস অব ফরেন এসেটস কন্ট্রোল’ বা ওএফএসি।

তিনটি ভারতীয় সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে অন্তত দুটি ভারতীয় হীরা সংস্থার ২৬ মিলিয়ন ডলার ছেড়ে দিতে বলেছে যা অনুমোদিত রাশিয়ান হীরা কোম্পানি আলরোসার সাথে তাদের কথিত বাণিজ্য সংযোগের কারণে স্থগিত করা হয়েছে।

গত বছর রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর ভারতীয় কোনো কোম্পানির বিরুদ্ধে এ সংক্রান্ত কোনো ব্যবস্থা গ্রহণের এটাই প্রথম ঘটনা। জানা গেছে, ওই ভারতীয় কোম্পানিগুলোর সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ইউনিটগুলো অমসৃণ হীরা কেনার জন্য অর্থ স্থানান্তর করার চেষ্টা করছিল। ঠিক সে সময়ই যুক্তরাষ্ট্র সেই অর্থ জব্দ করে।

ভারতের একটি সরকারি সূত্র বলেছে, সরকার ওএফএসির পদক্ষেপ সম্পর্কে জ্ঞাত রয়েছে এবং এ ব্যাপারে আলোচনা শুরু করেছে। সংশ্লিষ্ট ভারতীয় কোম্পানিগুলো যদিও অর্থ জব্দ হওয়া নিয়ে সরকারকে দুইটি কারণ দেখিয়েছে। এগুলো হচ্ছে, হয়ত নিষেধাজ্ঞার আওতায় নেই রাশিয়ার এমন প্রতিষ্ঠানকে অর্থ দেয়া হচ্ছিল, তারপরেও যুক্তরাষ্ট্র তাদের অর্থ জব্দ করেছে। কিংবা গত বছরের এপ্রিলে আলরোসার ওপর দেয়া নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগেই হীরা কেনার আদেশ দেয়া হয়েছিল।

উল্লেখ্য, রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত আলরোসা বিশ্বের সবচেয়ে বড় অমসৃণ হীরা উৎপাদনকারী কোম্পানি। তাদের কাছে এ নিয়ে ইমেইল পাঠানো হলেও তারা এর কোনো উত্তর দেয়নি।

এছাড়া ভারতের বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মার্কিন অর্থ বিভাগও এ নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X