মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ১০:০৮ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের বিরুদ্ধে ১ কোটি ২৮ লাখ পৃষ্ঠার অভিযোগপত্র!

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চেষ্টার মামলায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রায় ১ কোটি ২৮ লাখ পৃষ্ঠার অভিযোগপত্র দাখিল করেছেন সরকারি আইনজীবীরা। এ মামলায় ট্রাম্পের বিরুদ্ধে তথ্য-উপাত্ত সংগ্রহ শেষে আজ সোমবার (২৮ আগস্ট) আদালতে তারা এসব নথিপত্র জমা দিয়েছেন।

আইনজীবী মলি গ্যাস্টন বলেন, বড় বড় পাঁচটি ট্রাঞ্চে করে এসব নথিপত্র আদালতে আনা হয়েছে। এসব নথির মধ্যে ৩০ লাখের বেশি পৃষ্ঠা ট্রাম্পের প্রচার বা রাজনৈতিক অ্যাকশন কমিটির সঙ্গে সংশ্লিষ্ট, ন্যাশনাল আর্কাইভস থেকে এক লাখ ৭০ হাজারের বেশি পৃষ্ঠা নেওয়া হয়েছে এবং ৫০ লাখের বেশি পৃষ্ঠার মধ্যে গ্র্যান্ড জুরি ট্রান্সক্রিপ্ট ও অভিযোগের আগপর্যন্ত আদালতে দেখানো কাগজপত্র রয়েছে।

গ্যাস্টন আরও বলেন, আদালতে জমা দেওয়া এসব পৃষ্ঠার মধ্যে ৪৭ হাজার পৃষ্ঠা বিচারকাজের মূল চাবিকাঠি। আইনজীবীরা কীভাবে মামলাটি পরিচালনা করবেন এই নথিগুলো রোড ম্যাপ হিসেবে কাজ করবে।

আজ শুনানি শেষে এই মামলায় আগামী ৬ সেপ্টেম্বর ট্রাম্প ও অন্য ১৮ আসামিকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্তের দিন ধার্য করেছেন আদালত। ওই দিন সকাল সাড়ে ৯টায় জর্জিয়ার ফুলটন কাউন্টি আদালতে ট্রাম্পকে অভিযুক্ত করা হবে। এরপর পর্যায়ক্রমে বাকিদের অভিযুক্ত করা হবে। তবে অন্যান্য মামলার মতো এই মামলায়ও ট্রাম্প নিজেকে নিদোর্ষ দাবি করবেন বলেই ধারণা করা হচ্ছে।

২০২০ সালের নির্বাচনে জর্জিয়া রাজ্যের ফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে গত ১৪ আগস্ট এ মামলা হয়। মামলায় ট্রাম্পসহ ১৯ জনকে আসামি করা হয়। এর আগে এ মামলায় ফুল্টন কাউন্টি গ্র্যান্ড জুরি বোর্ড ৪১টি অভিযোগপত্র ইস্যু করেন। এটি চলতি বছরে ট্রাম্পের বিরুদ্ধে চতুর্থ মামলা। তবে সব মামলায় নিজেকে নির্দোষ দাবি করে আসছেন ট্রাম্প।

অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা সম্মিলিতভাবে জেনে শুনে ও ইচ্ছাকৃতভাবে নির্বাচনের ফলাফল ট্রাম্পের পক্ষে পাল্টে দেওয়ার বেআইনি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১০

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১১

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১২

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৩

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৪

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৫

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৬

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৭

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৮

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৯

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

২০
X