কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের অভিযানে লাফিয়ে আত্মহত্যার হুমকি আসামির, ভিডিও ভাইরাল

লফিয়ে পড়ার হুমকি দেওয়া কুখ্যাত অপরাধী। ছবি : সংগৃহীত
লফিয়ে পড়ার হুমকি দেওয়া কুখ্যাত অপরাধী। ছবি : সংগৃহীত

পুলিশের অভিযানে পাঁচতলা থেকে লাফিয়ে আত্মহত্যার হুমকি দিয়েছেন এক কুখ্যাত অপরাধী। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এ হুমকির ভিডিও ভাইরাল হয়ে গেছে। এ সময় পুলিশের পক্ষ থেকে তাকে ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করা হয়েছে।

শুক্রবার (০৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ ঘটনা তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের অভিযানে একটি বহুতল ভবনের পাঁচতলা থেকে ঝাঁপ দেওয়ার হুমকি দিয়েছেন এক কুখ্যাত অপরাধী। সামাজিক মাধ্যমে তার এ হুমকির ভিডিও ভাইরাল হয়ে গেছে। এতে দেখা গেছে, অভিযুক্ত ব্যক্তি একটি ফ্ল্যাটের বারান্দার ধার ধরে দাঁড়িয়ে আছেন এবং পুলিশ তাকে ভেতরে ফিরে আসার অনুরোধ করছে।

অভিযুক্ত ওই ব্যক্তির নাম অভিষেক। তিনি সঞ্জয়সিংহ তোমার ওরফে শুটার নামেও পরিচিত। তিনি একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে হামলা, দাঙ্গা এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগ রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ জুন গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ তার ফ্ল্যাটে অভিযান চালায়। এ সময় অভিষেক দরজা ভিতর থেকে বন্ধ করে রান্নাঘরের বারান্দার কিনারায় উঠে যান। পুলিশ দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলে তিনি সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি লাইভ স্ট্রিমিং শুরু করেন এবং লাফিয়ে পড়ার হুমকি দেন।

পুলিশও ঘটনাটি রেকর্ড করতে শুরু করে এবং অভিষেককে শান্ত করার চেষ্টা করে। ভিডিওতে শোনা যায়, অভিষেক একজন পুলিশ কর্মকর্তাকে বলছেন, আমি জানি আমার কী হবে। জবাবে কর্মকর্তা বলেন, কিছুই হবে না।

কর্মকর্তা আরও বলেন, তুমি ভিডিও বানিয়েছ, তাই না? আমরা কী করতে পারি? আমরা কি আমাদের ইউনিফর্ম পছন্দ করি না? কিন্তু অভিষেক বারবার বলতে থাকেন যে, তিনি জানেন তার জন্য খুব খারাপ কিছু হবে। তিনি আরও অভিযোগ করেন যে, একজন পুলিশ কর্মকর্তা তাকে হুমকি দিয়ে বলেছেন, তার নখ উপড়ে ফেলা হবে।

তিনি বলেন, মাই তো মর হি জাতা হু (আমি তো মরেই যাব)।

এনডিটিভি জানিয়েছে, প্রায় তিন ঘণ্টার বেশি সময় ধরে এ অভিযান চালানো হয়। এ সময় পুলিশ বিভিন্ন কৌশল প্রয়োগ করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১০

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১১

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১২

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৪

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৫

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৬

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৭

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৮

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৯

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

২০
X