কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বাবার গুলিতে টেনিস খেলোয়াড় নিহত

রাধিকা যাদব। ছবি: সংগৃহীত
রাধিকা যাদব। ছবি: সংগৃহীত

ভারতের হরিয়ানার গুরুগ্রামে ২৫ বছর বয়সী রাজ্য স্তরের টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিজের বাবা গুলি করে তাকে হত্যা করেছেন। খবর হিন্দুস্তান টাইমসের।

প্রাথমিক তথ্য অনুসারে, সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে মতবিরোধের জের ধরে রাধিকা যাদবের বাবা তাকে পরপর তিনটি গুলি করেন।

গুরুগ্রাম পুলিশের জনসংযোগ কর্মকর্তা সন্দীপ কুমার প্রাথমিক অনুসন্ধানের বরাত দিয়ে বলেন, সোশ্যাল মিডিয়া পোস্টটি বাড়িতে উত্তেজনা সৃষ্টি করেছিল বলে মনে হচ্ছে। তিনি আরও বলেন, অপরাধে ব্যবহৃত অস্ত্রটি ছিল লাইসেন্সপ্রাপ্ত রিভলবার এবং এটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।

গুলির পর স্বজনরা টেনিস খেলোয়াড়কে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

২০০০ সালের ২৩ মার্চ জন্মগ্রহণকারী রাধিকা যাদব আন্তর্জাতিক টেনিস ফেডারেশনে ডাবল টেনিস খেলোয়াড় হিসেবে ১১৩তম স্থানে ছিলেন। ডাবলসেও তিনি শীর্ষ ২০০ জনের মধ্যে রয়েছেন।

নারী ডাবলস বিভাগে হরিয়ানার মধ্যে তিনি ৫ম স্থানে ছিলেন বলে জানা গেছে। রাধিকা যাদব তার সমবয়সীদের চেয়ে বেশি প্রতিভাবান ছিলেন। শীর্ষস্থানীয় খেলোয়াড়দের একজন হিসেবে আবির্ভূত হচ্ছিলেন তিনি।

যাদব সোশ্যাল মিডিয়ায় রিল বানাতেন। দুর্ভাগ্যবশত এটিই বাবার সঙ্গে তার মতবিরোধ ঘটায়। শেষমেশ মৃত্যুর কারণ হয়ে ওঠে। এ দিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি রিল নিয়ে যাদব এবং তার বাবার মধ্যে ঝগড়া শুরু হয়।

পোস্টটি দেখে ক্ষুব্ধ হয়ে রাধিকা যাদবের বাবা তার লাইসেন্সপ্রাপ্ত রিভলবার বের করে গুলি চালান। পুলিশ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

যাদবের প্রাক্তন কোচ মনোজ ভরদ্বাজ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং টেনিসের জন্য একটি বিশাল ক্ষতি বলে অভিহিত করে বলেন, যাদব ছিলেন মনোযোগী, সুশৃঙ্খল এবং অসাধারণ প্রতিভাবান। এটি ভারতের জন্য বিশাল ক্ষতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ 

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

১০

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১১

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১২

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১৩

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৪

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৫

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৬

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৭

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১৮

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৯

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

২০
X