কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ০৬:২২ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের তেল শোধনাগারের ওপর ইইউর নিষেধাজ্ঞা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে ভারতের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি তেল শোধনাগার প্রতিষ্ঠান ভেদিনার অয়েল রিফাইনারির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপের রাষ্ট্রগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই জোটের পররাষ্ট্র বিভাগের প্রধান কাজা কালাস এ তথ্য নিশ্চিত করেন।

শুক্রবার (১৮ জুলাই) এক্সে পোস্ট করা এক বার্তায় কাজা কালাস বলেন, ‘আমরা ক্রেমলিনের যুদ্ধ বাজেটের মূলে আঘাত করতে চাই। সে জন্যই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। (রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে) আমাদের অবস্থান দৃঢ়।’

ভেদিনার অয়েল রিফাইনারি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের ভেদিনার নগরে অবস্থিত। ১৯৯৬ সালে ভারতীয় কোম্পানি নায়ারা এনার্জি লিমিটেড এবং রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি রোসনেফটের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠা করা হয় এই তেল শোধনাগার। এই শোধনাগারের ৪৯ দশমিক ১৩ শতাংশ শেয়ারের মালিক রোসনেফট।

ভেদিনার অয়েল রিফাইনারির পাশাপাশি রাশিয়া-ভারত তেল বাণিজ্যের ‘পতাকা নিবন্ধন’ বা ফ্ল্যাগ রেজিস্ট্রির ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে ইইউ। এই নিষেধাজ্ঞা জারির ফলে এখন থেকে ভারতীয় পতাকাবাহী কোনো জাহাজ আর রাশিয়ার তেল বহন করতে পারবে না।

২০২২ সালের ফেব্রুয়ারির শেষ দিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পার রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে দেশটির তেলের ওপর নিষেধজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র ও ইইউ। এই দুপক্ষই ছিল রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা।

তবে রুশ তেলের অন্য ক্রেতা ভারত কোনো নিষেধজ্ঞা জারি না করে উপরন্তু রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। বর্তমানে রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন, তার পরই আছে ভারত।

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে এই প্রথম ভারতীয় কোনো প্রতিষ্ঠানের ওপর নিষেধজ্ঞা জারি করল ইইউ।

সূত্র : ফার্স্ট পোস্ট, দ্য প্রিন্ট

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১০

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১১

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১২

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৩

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৪

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৫

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৬

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৭

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৮

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৯

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X