কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০৬:৪৯ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

এবার লাক্ষাদ্বীপে সেনাঘাঁটি গড়ছে ভারত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দক্ষিণ ভারতের কেরালা উপকূলসংলগ্ন আরব সাগরের বুকে ছড়িয়ে থাকা ৩৬টি দ্বীপ নিয়ে গঠিত লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ। এ দ্বীপপুঞ্জেরই উত্তর-পশ্চিমের দ্বীপ বিত্রায় এবার প্রতিরক্ষা ঘাঁটি নির্মাণের উদ্যোগ নিয়েছে ভারত সরকার। কেন্দ্রশাসিত অঞ্চলটির রাজস্ব দপ্তর সম্প্রতি (১১ জুলাই) এক সরকারি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, দ্বীপটি প্রতিরক্ষা ও কৌশলগত কাজে ব্যবহারের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে দেওয়া হবে।

ভারতীয় সংবাদমাধ্যম ইকনমিক টাইমস জানিয়েছে, বিত্রা দ্বীপে বর্তমানে ১০৫টি পরিবার বসবাস করে। দ্বীপটি স্থানীয়ভাবে আদিবাসী অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। এই দ্বীপকে কেন্দ্র করেই নয়াদিল্লি এখন জাতীয় নিরাপত্তা ও সামুদ্রিক কৌশলগত গুরুত্বকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোচ্ছে।

লাক্ষাদ্বীপের ভৌগোলিক অবস্থান বরাবরই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। আরব সাগরের বুকে অবস্থানরত এই দ্বীপপুঞ্জের আশপাশ দিয়ে অনেক আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের চলাচল। এখান থেকেই সামুদ্রিক ট্র্যাফিকের উপর নজরদারি চালানো যায়। পাশাপাশি, লাক্ষাদ্বীপ নৌ-অভিযান পরিচালনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ কেন্দ্র।

খবরে বলা হয়, পটি থেকে আকাশপথে পাকিস্তানের করাচি শহরের দূরত্ব মাত্র ১,০০০ কিলোমিটার (যদিও সমুদ্রপথে দূরত্ব দ্বিগুণ)। মাঝখানে শুধুই জলরাশির বিস্তৃতি, যা এই দ্বীপের কৌশলগত তাৎপর্য আরও বাড়িয়ে তোলে।

বিশেষজ্ঞদের মতে, মালদ্বীপের সঙ্গে চীনের ক্রমবর্ধমান সম্পর্ক এবং বেইজিংয়ের নজরদারি রুখতেই লাক্ষাদ্বীপে সামরিক উপস্থিতি জোরদার করতে চাইছে ভারত। ভারতের দক্ষিণ উপকূলের নিরাপত্তা নিশ্চিত করতে বিত্রায় প্রতিরক্ষা ঘাঁটি স্থাপন এক বড় কৌশলগত পদক্ষেপ বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

তবে কেন্দ্রের এই পদক্ষেপ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক ও জনসাধারণের বিরোধিতা। লাক্ষাদ্বীপের কংগ্রেস সংসদ সদস্য হামদুল্লাহ সাইদ এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন। তিনি বলেন, ‘বিত্রার শান্তিপূর্ণ পরিবেশ ধ্বংস করার জন্যই কেন্দ্রীয় সরকার এমন সিদ্ধান্ত নিচ্ছে। আমি বিত্রার নেতাদের সঙ্গে কথা বলেছি। তাদের পাশে থাকব, রাজনৈতিক এবং আইনি সব ধরনের লড়াই চালিয়ে যাব।’

তার অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের মতামত নেওয়া তো দূরের কথা, কোনো আলোচনা ছাড়াই কেন্দ্র এই সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে। তাদের জন্য কোনো বিকল্প বা ক্ষতিপূরণও বিবেচনায় নেওয়া হয়নি।

উল্লেখ্য, ২০২৩ সালের শুরুতে ভারত-মালদ্বীপ কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। মালদ্বীপের কিছু নেতার বিতর্কিত মন্তব্যের জেরে ভারতের পর্যটকরা সে দেশকে বয়কটের ডাক দেয়। সেই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লাক্ষাদ্বীপ সফরে যান এবং লাক্ষাদ্বীপকে বিকল্প পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরা হয়। এর মাধ্যমে দ্বীপটির কৌশলগত গুরুত্ব নতুন করে আলোচনায় আসে।

সম্প্রতি জম্মু-কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার ঘটনায় ভারত-পাকিস্তান সম্পর্কেও ফের উত্তেজনা দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে পশ্চিম দিকের সমুদ্র সীমান্তে নজরদারি আরও জোরদার করার প্রয়োজনীয়তা অনুভব করছে নয়াদিল্লি। আর সেই প্রয়োজনে লাক্ষাদ্বীপের বিত্রা দ্বীপে প্রতিরক্ষা ঘাঁটি গড়ে তোলার পরিকল্পনা এখন দ্রুত বাস্তবায়নের পথে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X