কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭ এএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১ এএম
অনলাইন সংস্করণ

সৌন্দর্য নিয়ে ঈর্ষায় নিজের ছেলেসহ চারজনকে হত্যা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সৌন্দর্য নিয়ে ঈর্ষায় নিজের ছেলেসহ চারজনকে হত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। বিয়েবাড়ি থেকে ছয় বছরের এক মেয়ে নিখোঁজ হওয়ার পর বিষয়টি প্রকাশ্যে এসেছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (০৩ ডিসেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভারতের হরিয়ানার পানিপথ এলাকায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, পানিপথের নৌলথা গ্রামের বাসিন্দা পুণম নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি সৌন্দর্য নিয়ে চরম হিংসা ও ঈর্ষার কারণে নিজের ভাইঝিকে হত্যা করেছেন। তদন্তে উঠে এসেছে, এর আগেও তিনি একই কারণে তিনটি শিশুকে হত্যা করেছিলেন। এর মধ্যে রয়েছে তার নিজের তিন বছরের ছেলেও রয়েছে।

এনডিটিভি জানিয়েছে, মারা যাওয়া শিশু বিধি সোনিপতের বাসিন্দা। সে মা-বাবা, দাদা-দাদি ও ১০ মাসের ছোট ভাইকে নিয়ে নৌলথা গ্রামে আত্মীয়ের বিয়েতে এসেছিল। সোমবার দুপুরে বারাত বাড়িতে পৌঁছলে সবাই বাইরে ভিড় করছিল। এই সময় পুণম দেখে বিধি বাড়ির ছাদে উঠে যাচ্ছে। তিনি তাকে অনুসরণ করে ছাদে যান, কথা বলতে বলতে তাকে স্টোররুমে নিয়ে যান। সেখানে রাখা পানিভর্তি টবের ভেতরে দাঁড়াতে বলেন। বিধি দাঁড়াতেই পুণম জোর করে তার মাথা পানিতে চেপে ধরে তাকে হত্যা করেন। এরপর বাইরে থেকে দরজা আটকে নেমে আসেন।

এ ঘটনার পর পরিবারের লোকজন বিধিকে খুঁজতে থাকেন। প্রায় এক ঘণ্টা পর দাদি ওমবতী স্টোররুম খুলে বিধির মাথা পানিতে ডুবানো অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে দ্রুত এনসি মেডিকেল কলেজে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদে পুণমের আগেও তিনি তিনটি শিশুকে হত্যা করেছেন বলে স্বীকার করেছেন। এর মধ্যে ২০২৩ সালে তিনি বোন-শাশুড়ির ৯ বছরের মেয়ে ইশিকাকে পানি ট্যাংকে ডুবিয়ে হত্যা করেন। একই বছরে সন্দেহ এড়াতে নিজের ৩ বছরের ছেলে শুভমকে একইভাবে হত্যা করেন। এছাড়া ২০২৪ সালের আগস্টে সিওয়াহ গ্রামে কাজিনের ৬ বছরের মেয়ে জিয়াকে ‘আরও সুন্দর’ হওয়ায় হত্যা করেন তিনি।

এনডিটিভ জানিয়েছে, এতদিন এসব মৃত্যুকে দুর্ঘটনা হিসেবে ধরা হয়েছিল। বিধি হত্যাকাণ্ডের তদন্তেই এই ধারাবাহিক শিশু হত্যার রহস্য ফাঁস হয়ে যায়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুণম মোট চারটি শিশুকে হত্যা করার কথা স্বীকার করেছে। সবগুলো হত্যাই একই পদ্ধতিতে তথা পানিতে ডুবিয়ে হত্যা করা হয়েছে। পুলিশের দাবি, তিনি বিশেষভাবে ‘দেখতে সুন্দর, ছোট মেয়েদের’ লক্ষ্য করতেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১০

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১১

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১২

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৩

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৫

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৭

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৮

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৯

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

২০
X