মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০৮:৫৭ এএম
আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৮:৫৯ এএম
অনলাইন সংস্করণ

হঠাৎ মার্কেট আউট পালসার এন১৫০

বাজার পালসার এন১৫০। ছবি : সংগৃহীত
বাজার পালসার এন১৫০। ছবি : সংগৃহীত

ভারতের বাজারে হঠাৎ করেই জনপ্রিয় মোটরসাইকেল পালসার এন১৫০-এর বিক্রি বন্ধ ঘোষণা করেছে বাজাজ অটো। সম্প্রতি প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইট থেকেও মডেলটি সরিয়ে নেওয়া হয়েছে। হঠাৎ এ সিদ্ধান্তে বাইকপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে জিজ্ঞাসা—কেন এমন সিদ্ধান্ত?

ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের শেষ দিকে বাজারে আসা এ বাইকটি লঞ্চের পর আকর্ষণীয় লুক ও ফিচারের কারণে দ্রুত জনপ্রিয়তা অর্জন করে। কম বাজেটে স্পোর্টি ডিজাইনের জন্য এটি গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। তবে সেই জনপ্রিয়তা স্থায়ী হয়নি বেশি দিন।

সময়ের সঙ্গে সঙ্গে বিক্রি কমতে থাকায় বাজাজ এ মডেলটির উৎপাদন ও বাজারজাত বন্ধ করার সিদ্ধান্ত নেয়। ফলে এখন আর কেউ নতুন করে পালসার এন১৫০ কিনতে পারবেন না।

বাইকটিতে ছিল ১৪৯সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা ১৪ বিএইচপি শক্তি এবং ১৩.৫ এনএম টর্ক উৎপন্ন করতে পারত। সঙ্গে ছিল ৫-স্পিড গিয়ারবক্স, যা বাইকটির চালনাকে আরও স্মুথ করে তুলেছিল।

ডিজাইন ছিল বেশ স্পোর্টি, যা অনেকটাই ‘পালসার এন১৬০’-এর মতোই।

দুর্দান্ত কিছু ফিচারও ছিল এতে। যেমন, ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক ও রিয়ার মোনোশক, সিঙ্গল চ্যানেল এবিএস সহ ডিস্ক ব্রেক ও ব্লুটুথ কানেকশনের জন্য বাজাজ রাইড কানেক্ট অ্যাপের সুবিধা।

তবে এতসব ফিচার থাকা সত্ত্বেও, বিক্রির সংখ্যায় ভাটা পড়ায় বাজাজ কোম্পানি মডেলটি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১০

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১১

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১২

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৩

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৪

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৫

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৬

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৭

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৮

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৯

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

২০
X