কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০২:১০ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

দেয়াল টপকে সংসদে ঢোকার চেষ্টা, অভিযুক্ত আটক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের সংসদে নিরাপত্তা ভেদ করে ঢোকার চেষ্টা করায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি রেলভবনের দিক থেকে গাছে চড়ে দেয়াল টপকে নতুন পার্লামেন্ট ভবনের গরুড়া গেটে পৌঁছান। নিরাপত্তা কর্মীরা তাকে আটক করেছেন এবং বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঘটনাটি এমন এক সময় ঘটল, যখন মাত্র একদিন আগে পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশন শেষ হয়েছে। ফলে নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

গত বছরও একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। তখন ২০ বছর বয়সী এক ব্যক্তি সংসদের দেয়াল পার করে অ্যানেক্স ভবনের প্রাঙ্গণে প্রবেশ করেছিলেন। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ পায়, যেখানে শর্টস এবং টি-শার্ট পরা সন্দেহভাজন ব্যক্তি নিরাপত্তা কর্মীদের হাতে আটক হন। তবে তদন্তের সময় তার কাছ থেকে কোনো বিপজ্জনক জিনিস পাওয়া যায়নি।

আরও পড়ুন: পারমাণবিক অস্ত্রাগার উন্নত করছে চীন, নেপথ্যে কী?

দেশটির পার্লামেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগের ঘটনা নতুন নয়। ২০০১ সালে ভারতের সংসদে জঙ্গি হামলা হয়েছিল। সেই হামলার ২২তম বর্ষপূর্তিতে দুই বছর আগে লোকসভার গ্যালারি থেকে চেম্বারের ভেতর ঝাঁপিয়ে পড়ে দুই যুবক। ওই দুই যুবক লোকসভায় ঢুকে হলুদ গ্যাস ছাড়েন। এ ঘটনায় পরে চারজনকে গ্রেপ্তার করা হয়।

সাম্প্রতিক এই ঘটনা নতুন করে পার্লামেন্টের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালীকরণ ও নজরদারির প্রশ্ন সামনে নিয়ে এসেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১০

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১১

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১২

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৩

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৪

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৬

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৭

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৮

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৯

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

২০
X