কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:২২ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ভারত ‘সরি’ বলুক, অপেক্ষায় যুক্তরাষ্ট্র

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

রাশিয়ার সস্তা তেল কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করছে ভারত। তবে বেশি দিন নয়, দুই মাসের মধ্যেই নয়া দিল্লি আলোচনার টেবিলে ফিরতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক।

ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে লুটনিক বলেন, আমি মনে করি এক বা দুই মাসের মধ্যেই ভারত বলবে— তারা সরি এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি চুক্তির চেষ্টা করবে।

তিনি সতর্ক করে বলেন, ভারত যদি যুক্তরাষ্ট্রকে সমর্থন না করে, তবে তাদের পণ্যে ৫০ শতাংশ শুল্ক বহাল থাকবে। এর অর্ধেকই হচ্ছে রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখার সাজা।

গত শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ভারত-রাশিয়া-চীনের ঘনিষ্ঠতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। তবে তিনি একসঙ্গে ভারতকে ‘বিশেষ বন্ধু’ আখ্যা দেন এবং বলেন, নরেন্দ্র মোদির সঙ্গে আমার সবসময় বন্ধুত্ব থাকবে।

অন্যদিকে, ভারতীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নয়া দিল্লি সস্তা ও সহজলভ্য হওয়ায় রাশিয়ার অপরিশোধিত তেল কিনতেই থাকবে। তিনি বলেন, আমরা আমাদের জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক নিরাপত্তার বিষয় বিবেচনা করেই সিদ্ধান্ত নেব। নিঃসন্দেহে রাশিয়ার তেল কেনা অব্যাহত থাকবে।

ওয়াশিংটন এ অবস্থায় হতাশ। হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হাসেট বলেন, ভারত রাশিয়ার তেল কেনা বন্ধ না করায় ট্রাম্প প্রশাসন বিরক্ত হলেও ভবিষ্যতে পরিস্থিতি বদলাবে বলে তারা আশা করছে।

বিশ্লেষকদের মতে, বাণিজ্য ও শুল্ক নিয়ে টানাপড়েনে ভূরাজনৈতিকভাবে যুক্তরাষ্ট্রই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ চীনকে ঠেকাতে ভারতের সমর্থন ওয়াশিংটনের জন্য অত্যন্ত জরুরি। তবে ট্রাম্প প্রশাসন প্রকাশ্যে সেটা স্বীকার করছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১০

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১১

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১২

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৩

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৪

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৫

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৬

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৭

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

১৮

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

১৯

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

২০
X