শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ এখন জাতীয় পার্টির কাঁধে ভর করতে চাইছে : রাশেদ প্রধান

যুব জাগপার প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় রাশেদ প্রধান। ছবি : কালবেলা
যুব জাগপার প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় রাশেদ প্রধান। ছবি : কালবেলা

নিষিদ্ধ আওয়ামী লীগ এখন জাতীয় পার্টির কাঁধে ভর করতে চাইছে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

শনিবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যুব জাগপার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

রাশেদ প্রধান বলেন, ভবিষ্যৎ বাংলাদেশে নতুন করে কেউ ফ্যাসিবাদ সৃষ্টি করতে চাইলে ফ্যাসিস্ট শেখ হাসিনার মতোই রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। দিল্লিতে বাংলাদেশবিরোধী কনফারেন্স চলছে, আওয়ামী লীগ দেশে ঝটিকা মিছিল করছে, ভিপি নুরের উপরে হামলা হয়েছে, জাতীয় পার্টির কাঁধে ভর করতে চাইছে পতিত আওয়ামী লীগ। অন্তর্বর্তী সরকার নিন্দা ও প্রতিবাদ করার নতুন মন্ত্রণালয় খুলেছে।

তিনি বলেন, আন্দোলন-সংগ্রাম, গুলি খাওয়ার সময় ছাত্র-যুবক-শ্রমিকদের সামনের কাতারে দিয়ে পুরস্কার নেওয়ার সময় জাতীয় নেতারা এগিয়ে আসে। নির্বাচন আসলেই কিছু নেতা নিজের মাথা বিক্রয়ের বাজার বসায়। ফেব্রুয়ারিতে নির্বাচনকে মাথায় নিয়ে নেতারা ক্ষমতার রাজনীতি করছে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ১৪ দলকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। ছাত্র-যুবক ভাইরা সচেতন থাকবেন, ফ্যাসিবাদ ও আধিপত্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন- জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, হাজি মো. হাসমত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদুর রহমান বাবলা, আরিফ হোসেন ফিরোজ, ঢাকা মহানগর জাগপার আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, জাগপা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান ফারুকী, এবি যুব পার্টির সভাপতি শাহাদাতুল্লাহ টুটুল, জাতীয় যুব সংহতির (পার্থ) সভাপতি হারুন অর রশিদ, যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোরশেদ মামুন, যুব শক্তির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) মো. ইনজামুল হক, ইসলামি যুব আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি মুফতি রহমতুল্লাহ বিন হাবিব, ইসলামি যুব সমাজের সভাপতি মাসুদ খান, যুব আন্দোলনের (এনডিএম) সভাপতি আদনান সানি, যুব অধিকার পাটির (পিআরপি) নজরুল ইসলাম সজিব, যুব জাগপার সাংগঠনিক সম্পাদক এসএম ওলিউল আনোয়ার প্রমুখ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১০

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১১

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১২

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৩

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৪

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৫

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৬

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৭

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৮

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৯

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

২০
X