লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২০ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

এবার সেই খালে বাস পড়ে ৫ জন নিহত

নোয়াখালী ও লক্ষ্মীপুরে একই খালে দুর্ঘটনায় হতাহতের চিত্র। ছবি : কালবেলা
নোয়াখালী ও লক্ষ্মীপুরে একই খালে দুর্ঘটনায় হতাহতের চিত্র। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যাত্রীবাহী বাস খালে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের শেখপুর গ্রামের জয়নাল আবেদীন (৫৭) ও মোরশেদ আলম (৪০), নওগাঁ জেলার বাসিন্দা হুমায়ুন কবির, রিপন হোসেন (৩৫) ও মাজেদ হোসেন (৪০)।

এর আগে গত ৬ আগস্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে নোয়াখালীর বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নের চন্দ্রগঞ্জের জগদিশপুর এলাকায় একই খালে একটি মাইক্রোবাস ডুবে সাতজন নিহত হয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী একটি যাত্রীবাহী বাস চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে পড়ে ডুবে যায়। দুর্ঘটনার প্রায় ৪ ঘণ্টা পর খাল থেকে বাসটি ওঠানো হয়েছে। এতে পাঁচজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর প্রায় ১ ঘণ্টা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দুইপাশে যানজটের সৃষ্টি হয়।

চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজিম নোমান বলেন, বাস খালে ডুবে পাঁচজন মারা গেছে। কেউ নিখোঁজ রয়েছে কিনা জানতে ডুবরি দল কাজ করছে। অচেতন অবস্থায় আমরা ঘটনাস্থল থেকে কয়েকজনকে উদ্ধার করেছি। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

গত ৬ আগস্ট একই খালে মাইক্রোবাস ডুবে নিহতরা হলেন- ওমান প্রবাসীর স্ত্রী কবিতা আক্তার (২৪), তার মেয়ে মীম আক্তার (২), মা মুরশিদা বেগম (৫০), নানি ফয়জুন নেছা (৭০), ভাতিজি রেশমা আক্তার (৯), লামিয়া আক্তার (৮) ও বড় ভাইয়ের স্ত্রী লাবনী আক্তার (২৫)। তারা লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকার কাছারি বাড়ির বাসিন্দা। অন্যদিকে আহতদের মধ্যে রয়েছেন ওমান প্রবাসী বাহার উদ্দিন ও মাইক্রোবাস চালকসহ পাঁচজন।

আরও পড়ুন : জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাস ফেরত বাহার উদ্দিনকে আনতে যাওয়া পরিবারের সদস্যরা মাইক্রোবাসে ফিরছিলেন লক্ষ্মীপুরের চৌপল্লী গ্রামের বাড়িতে। পথে দ্রুতগতির মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গভীর খালে পড়ে যায়।

আরও জানা গেছে, পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে নোয়াখালীর বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। মাইক্রোবাসে থাকা ১১ জনের মধ্যে চারজন পুরুষ (প্রবাসীসহ) কোনোমতে বাইরে বেরিয়ে আসতে পারলেও, পানির গভীরতা বেশি থাকায় আটকা পড়ে যান নারী ও শিশুরা। নিহত হন সাতজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X