মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

চাচার হামলায় জামায়াত নেতা নিহত

নিহত সানোয়ার হোসেন। ছবি : সংগৃহীত
নিহত সানোয়ার হোসেন। ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচার শাবলের আঘাতে সানোয়ার হোসেন নামের এক ওয়ার্ড জামায়াতের সভাপতি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। নিহতের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামের করাতী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সানোয়ার হোসেন (২৯) রামগঞ্জ উপজেলার ১ নম্বর কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি। আহতরা হলেন- সানোয়ারের মা হাসিনা বেগম (৫৫) ও ছোট ভাই আরিফ হোসেন (১৯)।

জানা গেছে, রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামের করাতী বাড়ির কামাল হোসেনের সঙ্গে ভাতিজা সানোয়ার হোসেনের জমিসংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। শনিবার দুপুর ১২টার দিকে সানোয়ার হোসেন বাড়ির পুকুরপাড়ে যান। হঠাৎ চিৎকার শুনে ঘটনাস্থলে যান নিহতের স্ত্রী আরজিনা আক্তার তন্বী। গিয়ে দেখেন তার স্বামী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। আর চাচাশ্বশুর কামাল হোসেন, তার ছেলে রাকিব ও রাহাত মিলে সানোয়ারের মা হাসিনা বেগম ও ভাই আরিফ হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করে।

সানোয়ার হোসেনের মা আহত হাসিনা বেগম বলেন, কথায় কথায় আমার দেবর কামাল হোসেন ও তার সন্তানরা আমাদের পরিবারের উপর হামলা ও মারধর করে। আজ আমাদের সামনে প্রকাশ্যে শাবল দিয়ে আমার ছেলে সানোয়ারের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়।

রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটোয়ারী বলেন, জমিসংক্রান্ত বিষয়ে তাদের পারিবারিক দ্বন্দ্বে এমনটি ঘটেছে। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা জানাই এবং মূল আসামি কামাল হোসেনকে দ্রুত গ্রেপ্তারের দাবি করছি।

রামগঞ্জ থানার ওসি মো. আবদুল বারী বলেন, জামায়াত নেতা নিহতের ঘটনায় রাকিব হোসেন (২৫) ও রাহাত হোসেন (২২) নামের দুজনকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X