শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

গলায় বাদাম আটকে নবম শ্রেণির ছাত্রের মৃত্যু

স্কুলছাত্র জাহিদ হাসান। ছবি : সংগৃহীত
স্কুলছাত্র জাহিদ হাসান। ছবি : সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতীতে গলায় বাদাম আটকে জাহিদ হাসান নামের নবম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভারুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ছুটির সময় এ ঘটনা ঘটে।

স্কুলছাত্র জাহিদ হাসান (১৪) ভারুয়া বাজার এলাকার এনায়েত উল্লাহর ছেলে। ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জাহিদের সহপাঠীরা জানান, স্কুল ছুটির সময় জাহিদ হাসান বাদাম কিনে খেতে থাকে। বাদাম খাওয়ার একপযার্য়ে তার শ্বাসনালিতে বাদাম আটকে যায়। এ সময় সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে সহপাঠীরা তাকে দ্রুত উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় রহিম উদ্দিন নামের যুবক বলেন, বাদামটি খোঁসাসহ তার গলায় আটকে গিয়েছিল। পরে এলাকার লোকজন চেষ্টা করেছে তাকে বাঁচাতে। দ্রুত হাসপাতালেও নেওয়াও হয়েছিল। কিন্তু হাসপাতালে যাবার আগেই দম বন্ধ হয়ে মারা গেছে।

ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমিন বলেন, স্কুল শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাটি মর্মান্তিক। স্কুলে বাদাম খাবার সময় অসাবধানতায় গলায় বাদাম আটকে মৃত্যু কথা শুনেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১০

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১১

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১২

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১৩

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৪

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৫

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৬

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৭

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৮

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৯

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

২০
X