কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১১:০২ এএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ১১:১৬ এএম
অনলাইন সংস্করণ

ভারতে হাসপাতালে আগুন, আইসিইউতে ৬ রোগীর মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের রাজস্থানের জয়পুরে সাওয়াই মান সিং (এসএমএস) হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে অগ্নিকাণ্ডে ছয় রোগীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।

গতকাল রোববার গভীর রাতে ঘটে এই দুর্ঘটনা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দমকলের দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

হাসপাতালের নিউরো আইসিইউতে অগ্নিকাণ্ডের সময় ১১ জন রোগী ছিলেন। ট্রমা কেয়ারের একটি গুদামঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে আইসিইউতে। ঘটনাস্থলেই ছয় রোগীর মৃত্যু হয়—চারজন পুরুষ ও দুজন নারী। বাকিদের নিরাপদে সরিয়ে অন্যত্র চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহতরা হলেন—সিকরের পিন্টু, জয়পুরের দিলীপ, ভরতপুরের শ্রীনাথ, রুক্মিণী, খুরমা ও সাঙ্গনার এলাকার বাহাদুর।

রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা হাসপাতাল পরিদর্শন করে আহতদের চিকিৎসা দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জওহর সিং বেধাম জানিয়েছেন, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

হাসপাতালের স্বজনরা অভিযোগ করেছেন, আগুন লাগার সময় কর্মীরা যথাযথভাবে সহায়তা করেননি। অগ্নিকাণ্ডে বহু সরঞ্জাম ও নথি পুড়ে গেছে। হাসপাতালের একজন কর্মী বলেন, দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় ভেতরে যাওয়া সম্ভব হয়নি, তবে কয়েকজন রোগীকে উদ্ধার করা গেছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X