বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১১:৩৭ এএম
অনলাইন সংস্করণ

মুখ থেঁতলে বৃদ্ধাকে হত্যা, স্বর্ণালংকার খুলে নিয়েছে দুর্বৃত্তরা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রামে মমতাজ বেগম (৬৯) নামে এক বৃদ্ধাকে নিজ বাড়িতে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বনপাড়া পৌর শহরের সরদারপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত মমতাজ বেগম ওই এলাকার মৃত শফিউল্লাহ ইঞ্জিনিয়ারের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, স্বামীর মৃত্যুর প্রায় এক যুগ পার হলেও একাই বসবাস করতেন মমতাজ বেগম। তার এক ছেলে ও এক মেয়ে। তারা নিজেদের পরিবার নিয়ে আলাদা থাকেন। গৃহস্থালির কাজে সহায়তা করতেন দুই গৃহকর্মী—দিনে সুফিয়া বেগম (৪০) এবং বিভিন্ন জায়গার জমি দেখাশোনা ও রাতে প্রহরীর দায়িত্বে ছিলেন কাজী আবু শামা (৬১)। তার বাড়িও একই মহল্লায়।

প্রতিদিনের মতো এশার নামাজ শেষে আবু শামা বাড়িতে ফিরে এসে দেখেন, মমতাজ বেগম রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছেন ও তার মুখমণ্ডল থেঁতলানো ছিল। আবু শামার চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে আশপাশের বাড়িঘর থেকে আত্মীয়-স্বজন এসে তাকে দ্রুত বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের দাবি, নিহতের পরিহিত কয়েকটি স্বর্ণালংকার তার শরীরে নেই। তাদের ধারণা, এটি ডাকাতির উদ্দেশ্যে সংঘটিত একটি হত্যাকাণ্ড।

এদিকে ঘটনার পরপরই বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে ও পিবিআই পৌঁছে তদন্ত শুরু করে এবং গৃহকর্মী সুফিয়া ও প্রহরী আবু শামাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জন্য তাদের বড়াইগ্রাম থানায় নেওয়া হয়েছে। এখন পর্যন্ত হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। রাতেই তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বড়াইগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার বলেন, প্রাথমিকভাবে এটি একটি নৃশংস হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১১

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১২

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৩

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৪

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৫

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৬

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৭

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৯

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

২০
X