নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

গোপনে সংগঠিত হওয়ার চেষ্টা, যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

জুলিয়া হাসান পারুল। ছবি : সংগৃহীত
জুলিয়া হাসান পারুল। ছবি : সংগৃহীত

শরীয়তপুরের নড়িয়ায় উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক জুলিয়া হাসান পারুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে গোপনে সংগঠিত হওয়ার চেষ্টা, অনলাইনে প্রচারণা এবং হরতালে সহিংসতায় সম্পৃক্ততার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার ফতেজঙ্গপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারির পরও পারুল অনলাইনে আওয়ামী লীগের পক্ষে সক্রিয় ছিলেন এবং গোপনে দলীয় বৈঠক আয়োজনসহ সংগঠন পুনর্গঠনের চেষ্টা করছিলেন। পাশাপাশি গত ২০ জুলাই আওয়ামী লীগের ডাকা হরতালের সময় নড়িয়ার মাঝিরহাট এলাকায় ঢাকা-শরীয়তপুর মহাসড়কে অবরোধ করে গাছ পোড়ানোর ঘটনায় তার সরাসরি সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় নড়িয়া থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে যুব মহিলা লীগ নেত্রী জুলিয়া হাসান পারুলকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

১০

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

১১

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

১২

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

১৩

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

১৪

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

১৫

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

১৬

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১৭

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

১৮

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

১৯

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

২০
X