রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০২:০৫ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

বিষাক্ত বাতাসে আচ্ছন্ন শহর, দূষণ ১৬ গুণ বেশি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লি সোমবার ঘন ও বিষাক্ত ধোঁয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের তুলনায় শহরের বায়ুদূষণের মাত্রা বেড়েছে ১৬ গুণেরও বেশি।

প্রায় তিন কোটি মানুষের এই শহরটি শীতকালে নিয়মিতভাবেই ভয়াবহ দূষণের কবলে পড়ে। ঠান্ডা বাতাসে দূষণকারী উপাদান মাটির কাছাকাছি আটকে থাকে। ফসলের খড় পোড়ানো, কারখানার ধোঁয়া ও যানবাহনের নির্গমন মিলে তৈরি হয় প্রাণঘাতী পরিবেশ।

এর সঙ্গে হিন্দু ধর্মাবলম্বীদের দীপাবলি উৎসবে আতশবাজির কারণে দূষণ আরও বেড়েছে। যদিও সুপ্রিম কোর্ট সবুজ আতশবাজির অনুমতি দিয়েছিল, যা তুলনামূলক কম ক্ষতিকর। তবুও নিষেধাজ্ঞা অনেকাংশে উপেক্ষিত হয়েছে।

‘আইকিউএয়ার’-এর তথ্যমতে, সোমবার শহরের কিছু এলাকায় প্রতি ঘনমিটারে পিএম ২.৫ কণার মাত্রা পৌঁছেছে ২৪৮ মাইক্রোগ্রামে। এই অতিক্ষুদ্র কণা রক্তপ্রবাহে প্রবেশ করে ক্যানসারের ঝুঁকি বাড়ায়।

সরকারের এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট কমিশন জানিয়েছে, আগামী দিনগুলোতে বায়ুর মান আরও খারাপ হতে পারে। ডিজেল জেনারেটর ব্যবহারে নিয়ন্ত্রণ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রথমবারের মতো নয়াদিল্লিতে ‘ক্লাউড সিডিং’-এর পরীক্ষা চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মাধ্যমে আকাশে রাসায়নিক ছুড়ে কৃত্রিমভাবে বৃষ্টি ঘটিয়ে বাতাস পরিষ্কার করার চেষ্টা করা হবে।

দিল্লির পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা জানিয়েছেন, পরীক্ষামূলক উড়ান ও পাইলট প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

‘দ্য ল্যানসেট প্ল্যানেটারি হেলথ’-এর এক গবেষণায় বলা হয়েছে, ২০০৯-১৯ সালের মধ্যে ভারতে বায়ুদূষণজনিত কারণে ৩৮ লাখ মানুষ মারা গেছে। ইউনিসেফ সতর্ক করেছে, দূষিত বাতাসে শিশুদের শ্বাসতন্ত্রের সংক্রমণের ঝুঁকি ক্রমেই বাড়ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X