কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০২:৫৩ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের জাতীয় সংগীত গাইলেন কংগ্রেস নেতা, ভারতে তোলপাড়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতে রাজনৈতিক দল কংগ্রেসের এক সভায় বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ গেয়েছেন বলে অভিযোগ উঠেছে। খোদ এক কংগ্রেস নেতা গানটি গেয়েছেন। এতে ক্ষিপ্ত হয়েছেন বিজেপিসহ কট্টর রাজনৈতিক দলগুলোর নেতারা। এমনকি তারা ঘটনার সুরাহা দাবি করে ক্ষোভ ঝারছেন।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার বুধবারের (২৯ অক্টোবর) প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ আসামের বরাক উপত্যকার শ্রীভূমি জেলায় কংগ্রেস সেবা দলের সভায় কংগ্রেসের কর্মী বিধু ভূষণ দাস বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ গেয়েছেন। বিজেপি সদস্যরা এ ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন। কংগ্রেস এই অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উড়িয়ে দিয়েছে। দলটি জোর দিয়ে বলেছে, দাস কেবল রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রসংগীত পরিবেশন করেছেন।

সেবাদলের শ্রীভূমি জেলা শাখার সাবেক সভাপতি দাস সোমবারের সভায় তার বক্তৃতা শুরু করেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা ‘আমার সোনার বাংলা’ দিয়ে। যা ১৯০৫ সালে ব্রিটিশ শাসনামলে প্রথম বঙ্গভঙ্গের সময় লেখা হয়েছিল।

কংগ্রেস সদস্যরা তাদের প্রতিদ্বন্দ্বী দলকে ‘একটি সাংস্কৃতিক অঙ্গভঙ্গিকে চাঞ্চল্যকর করে তোলার’ অভিযোগ করেন। অন্যদিকে বিজেপির নেতারা এটিকে ‘রাজনৈতিক নৈতিকতার গুরুতর ত্রুটি’ বলে বর্ণনা করছেন।

বিজেপির আসাম মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেছেন, ওই দলের সবকিছুই অদ্ভুত। তারা জানে না কখন বা কী গাইবে। আমি ভিডিওটি দেখব এবং পুলিশকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব।

কংগ্রেসের নেতারা সমালোচনা প্রত্যাখ্যান করে বলেন, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য দাসের গানকে বিকৃত করা হচ্ছে। দলের জেলা কমিটির মিডিয়া সেলের প্রধান শাহাদাত আহমেদ চৌধুরী বলেন, দাস শুরুতেই ঘোষণা করেন যে তিনি একটি রবীন্দ্রসংগীত গাইবেন। ‘আমার সোনার বাংলা’ গানটি মূলত রবীন্দ্রসংগীত হিসেবে পরিচিত। দাস প্রতি স্বাধীনতা দিবসে ইন্দিরা ভবনে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেন। এটিকে বাংলাদেশের সংগীত হিসেবে বিবেচনা করার কোনো প্রশ্নই ওঠে না। এটি কেবল তার মাতৃভাষার প্রতি ভালোবাসার প্রকাশ ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১০

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১১

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১২

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৩

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৪

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৫

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৬

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৭

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৮

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৯

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

২০
X