রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৫

ভারতে সড়ক দুর্ঘটনা। ছবি : সংগৃহীত
ভারতে সড়ক দুর্ঘটনা। ছবি : সংগৃহীত

ভারতের রাজস্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

রোববার (০২ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, একটি বাস পার্কিংয়ে থাকা একটি ট্রেলারে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, রাজস্থানের রাজধানী জয়পুর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে ভারতমালা হাইওয়ের ফালৌদি জেলায় মাতোদা গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, নিহতরা জোধপুরের সুরসাগর এলাকার বাসিন্দা ছিলেন। তারা বিকানের জেলার কোলায়াত মন্দিরে কপিল মুনি আশ্রমে প্রার্থনা শেষে বাড়ি ফিরছিলেন।

রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জেলা প্রশাসনকে নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে ও আহতদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, ফালৌদির মাতোদা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অত্যন্ত মর্মান্তিক। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।

সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলটও দুর্ঘটনায় শোক প্রকাশ করে বলেন, মাতোদা, ফালৌদিতে ভয়াবহ দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যুর খবর শুনে অত্যন্ত মর্মাহত হয়েছি। ঈশ্বর যেন তাদের আত্মাকে শান্তি দান করেন এবং পরিবারগুলোকে এই শোক সইবার শক্তি দেন।

উল্লেখ্য, গত মাসেও রাজস্থানের জয়সলমেরে এক ভয়াবহ দুর্ঘটনায় ২৬ জন যাত্রী মারা যান। রাজ্যটিতেএকটি স্লিপার বাসে আগুন লাগে। সেই ঘটনায় দেখা যায়, বাসটিতে কোনো জরুরি বহির্গমন পথ ছিল না। পরে রাজ্য পরিবহন বিভাগ অবৈধ যানবাহন পরিবর্তন ও পারমিট লঙ্ঘনের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করে।

এছাড়া গত মাসের শেষ দিকেও উত্তরপ্রদেশের পিলিভিত থেকে রাজস্থানে আসা একটি বেসরকারি স্লিপার বাস বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে আগুন ধরে যায়। এতে দুজন নিহত ও ১০ জন আহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X