কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০২:৫৬ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৩:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে সয়াবিন ও ভুট্টা রপ্তানিতে আগ্রহী যুক্তরাষ্ট্র, শঙ্কায় কৃষকরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ভারতে জেনেটিক্যালি মডিফায়েড (জিএম) সয়াবিন ও ভুট্টা বিক্রি করতে আগ্রহী হলেও দেশটির কৃষকরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। চলমান ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনায় এই দুটি কৃষিপণ্য গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। খবর আলজাজিরার।

মধ্য ভারতের মধ্যপ্রদেশের সয়াবিন চাষি মহেশ প্যাটেল জানান, অতিবৃষ্টির কারণে এবারের মৌসুমে তার সয়াবিন উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিন হেক্টরের বেশি জমি থাকা সত্ত্বেও উৎপাদন নেমে এসেছে মাত্র ৯ হাজার কেজিতে, যা স্বাভাবিক উৎপাদনের এক-পঞ্চমাংশ। একই সময়ে অতিবৃষ্টির ফলে ভুট্টার বাম্পার ফলন হলেও বাজারদর পড়ে গেছে।

এর মধ্যেই যুক্তরাষ্ট্র ভারতীয় কৃষিবাজারে প্রবেশাধিকার চাইছে। ওয়াশিংটনের দাবি, ভারতকে জিএম সয়াবিন ও ভুট্টার জন্য বাজার খুলতে হবে। জিএম প্রযুক্তির মাধ্যমে উদ্ভিদের ডিএনএ পরিবর্তন করে উৎপাদন বাড়ানো হয়।

বিশ্বে সয়াবিন উৎপাদনে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বৃহত্তম দেশ। আগে চীন ছিল তাদের সবচেয়ে বড় ক্রেতা। তবে বাণিজ্যযুদ্ধের কারণে চীনে রপ্তানি কমে যাওয়ায় নতুন বাজার খুঁজছে ওয়াশিংটন।

জিন ক্যাম্পেইন নামের কৃষকবান্ধব সংগঠনের প্রতিষ্ঠাতা সুমন সাহাই বলেন, চীনের বাজার হারানোর পর যুক্তরাষ্ট্রের জন্য সয়াবিন ও ভুট্টা বিক্রি করা রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে জরুরি হয়ে উঠেছে। তার মতে, এই কারণেই ভারতীয় বাজারে প্রবেশের জন্য যুক্তরাষ্ট্রের চাপ বাড়ছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করায় দুই দেশের বাণিজ্য সম্পর্কে উত্তেজনা তৈরি হয়েছে। কৃষিবাজার খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিলে তার প্রভাব ভারতীয় কৃষকদের ওপর পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X