কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

লোকসভার পর রাজ্যসভাতেও নারী সংরক্ষণ বিল পাস

ভারতের পার্লামেন্টে অধিবেশন। ছবি : সংগৃহীত
ভারতের পার্লামেন্টে অধিবেশন। ছবি : সংগৃহীত

ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা এবং উচ্চকক্ষ রাজ্যসভায় নারী সংরক্ষণ বিল পাস হয়েছে। দীর্ঘ ২৭ বছর পর বিলটি পাস হয়েছে। বিলের ফলে ভারতের লোকসভা এবং রাজ্যগুলোর বিধানসভায় নারীদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণ করা হবে। তবে বিল পাস হলেও এখনই এর সুফল পাবেন না নারীরা। খবর বিবিসি।

গত বুধবার ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় নারী শক্তি বন্ধন অধিনিয়ম বা নারী সংরক্ষণ বিলটি উত্থাপন করা হয়। ওই সময়ে লোকসভার ৪৫৬ সদস্যের মধ্যে ৪৫৪ জন বিলটির পক্ষে ভোট দেন। এরপর বৃহস্পতিবার বিলটি রাজ্যসভায় উত্থাপন করা হয় এবং সর্বসম্মতিক্রমে এ বিলটি পাস করা হয়।

বিলটি সংসদে পাস হওয়ার ফলে এখন এটিতে রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন। এর মাধ্যমে এটি আইনে পরিণত হবে। ফলে বিষয়টি এখন আইনে পরিণত হওয়ার অনেক কাছাকাছি। গত ২৭ বছর ধরে বিলটি পার্লামেন্টে ঝুলে ছিল।

বিল পাস হওয়ায় ভারতের প্রথানমন্ত্রী নরেন্দ্র মোদি লোকসভা ও রাজ্যসভার সদস্যদের ধন্যবাদ জানান। তিনি বলেন, এই বিলে সমর্থন জানানোর জন্য আমি সমস্ত দলের এমপিদের ধন্যবাদ জানাচ্ছি। নারী শক্তি বন্ধন অধিনিয়ম একটি ঐতিহাসিক বিল যা নারী ক্ষমতায়নকে আরও শক্তি জোগাবে এবং নারীদের রাজনীতি প্রক্রিয়ায় অংশগ্রহণ আরও বাড়াবে।

বিলটি এখনই পার্লামেন্টে পাস হলেও শিগগিরই এর সুফল পাবেন না নারীরা। কেননা এটি আইন হলেও বাস্তবায়নে আরও কয়েকটি ধাপ পার করতে হবে। এরমধ্যে অন্যতম হলো নতুন আদমশুমারি হওয়া। কেননা এটি না হলে সীমানা পুনর্নির্ধারণ করা সম্ভব হবে না।

বিলটি নিয়ে লোকসভায় বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০২৪ সালের নির্বাচনের পর আদমশুমারি হবে। এরপরে ডিলিমিটেশন বা সীমানা পুননির্ধারণ করা হবে। ফলে এটি কার্যকর হতে ২০২৯ সাল পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে।

এর আগে, ১৯৯৬ সালে লোকসভায় প্রথমবারের মতো পার্লামেন্টে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়ে প্রস্তাব উত্থাপিত হয়। বিগত ২৭ বছরে মোট ৬ বার বিলটি লোকসভায় উত্থাপন করা হলেও আইনপ্রণেতাদের মতানৈক্যের কারণে বিলটি আইনে পরিণত হতে পারেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর কোরিয়ার ক্ষমতার ভিত কাঁপিয়ে দিতে পারে যে ‘রক্তসূত্র’

বিধবা নারীর ঘর থেকে গভীর রাতে ইমাম আটক

লো সেলসোর ফ্রি কিকের পেছনে কলকাঠি নেড়েছিলেন মার্টিনেজ

পুকুরে ভাসছিল মরদেহ, তরুণীকে খুঁটিতে বাঁধলেন শ্বশুরবাড়ির লোকজন

গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত ১৪০০ ছাড়াল, উদ্ধার চলছেই

দুই দল গ্রামবাসীর মাঝে তুমুল সংঘর্ষে আহত ২০

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস আজ

চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের নকআউটের লাইন-আপ

১০

গোয়াইনঘাট পূজা উদযাপন পরিষদের কমিটি ঘোষণা

১১

‘বুকে স্ত্রীর ছবি ঝুলিয়ে’ প্রাণ দিলেন যুবক

১২

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বে বিসিএস কর্মকর্তা

১৩

আজকের স্বর্ণের বাজারদর

১৪

গুলিবিদ্ধ সেই স্কুলছাত্রের সহায়তায় কুসিক প্রশাসক

১৫

ড্র করে নকআউটে আলজেরিয়া-অস্ট্রিয়া, ইরানের স্বপ্ন শেষ

১৬

সাতসকালে সড়কে ঝরল শিক্ষকের প্রাণ

১৭

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান

১৮

ইমামের ওপর মধ্যরাতে হামলা, টাকা-মোবাইল ছিনতাই

১৯

প্রতিবন্ধকতা জয় করে উচ্চশিক্ষা নিয়েও কর্মহীন দুই ভাই

২০
X