কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

মশা মারতে ড্রোন দাগাল কলকাতা

সোমবার দক্ষিণ কলকাতার যাদবপুরে ড্রোন চালিয়ে মশা মারার ওষুধ ছিটিয়েছে কলকাতা পৌর করপোরেশন। ছবি : সংগৃহীত
সোমবার দক্ষিণ কলকাতার যাদবপুরে ড্রোন চালিয়ে মশা মারার ওষুধ ছিটিয়েছে কলকাতা পৌর করপোরেশন। ছবি : সংগৃহীত

মশা মারতে কামান দাগার কথা সবারই জানা। তবে সেসব আজ অতীত-পুরোনো। এবার মশা দমনে ড্রোন নামিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার।

কলকাতাসহ সারা পশ্চিমবঙ্গে ডেঙ্গু সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে সরকারি হাসপাতালে শয্যা সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ডেঙ্গু দমনে রাজ্য সরকারের ব্যর্থতার সমালোচনা করছে বিরোধীরা। এ ছাড়া রাজ্য সরকার এতদিন ডেঙ্গুতে মৃত্যু ও সংক্রমণের সংখ্যা চেপে গেছে বলে অভিযোগ রয়েছে। সমালোচনা ও অভিযোগের মধ্যে গতকাল সোমবার থেকে দক্ষিণ কলকাতার যাদবপুরে বন্ধ থাকা কৃষ্ণা গ্লাস কারখানার ওপর ড্রোন চালিয়ে মশা মারার ওষুধ ছিটিয়েছে কলকাতা পৌর করপোরেশন।

এর আগে একই দিন ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বিভিন্ন জেলার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্য সচিব এইচ কে দ্বিবেদি। বৈঠকের পর রাজ্যে ডেঙ্গুজনিত কারণে ঠিক কত মানুষ মারা গেছে তা জানানো হয়নি। তবে গত ২০ সেপ্টেম্বর পর্যন্ত ৩৮ হাজার ১৮১ জন মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৮ হাজার ৫৩৫ জন মানুষ ডেঙ্গু আক্রন্ত হয়েছে। এরপরের অবস্থানেই আছে কলকাতা। সেখানে ৪ হাজার ৪২৭ জন মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

১০

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

১১

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১২

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

১৩

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১৪

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১৫

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১৬

সবার আগে নকআউটে কারা

১৭

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৮

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১৯

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

২০
X