কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

পড়াশোনার চাপে ৩৫ তলা থেকে লাফিয়ে প্রাণ দিল কিশোর

মৃত ওই কিশোরের নাম রেয়াংশ। ছবি : সংগৃহীত
মৃত ওই কিশোরের নাম রেয়াংশ। ছবি : সংগৃহীত

সন্ধ্যায় মাকে জীবন শেষ করে দেওয়ার কথা জানাল ছেলে। ১৫ বছর বয়সী ছেলের এমন কথায় চোখে-মুখে অন্ধকার দেখেন মা। ছেলের খোঁজে সব জায়গায় তন্ন তন্ন করে তল্লাশি চালান। সব চেষ্টা ব্যর্থ হলে মধ্যরাতেই পুলিশের দ্বারস্থ হন। অবশেষে বাড়ির নিচতলায় ছেলেকে পান মা। তবে জীবিত নয়, মৃত।

গতকাল সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতের হায়দরাবাদে এ ঘটনা ঘটে। শহরের রায়দুরগাম এলাকার একটি আবাসিক ভবনের ৩৫ তলা থেকে ওই কিশোর লাফিয়ে পড়লে এ ঘটনা ঘটে।

মৃত ওই কিশোরের নাম রেয়াংশ। সে দশম শ্রেণিতে পড়াশোনা করত। তার বাবা সুরেশ কুমার রেড্ডি একটি ফাইন্যান্স ফার্মের বিশ্লেষক। রেয়াংশ তার দুই ছেলের মধ্যে বড়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার সন্ধ্যায় মা স্বরূপা রেড্ডিকে ম্যাসেজ করে আত্মহত্যার কথা জানায় রেয়াংশ। এরপর তার খোঁজে সব জায়গায় তল্লাশি করেন তিনি। কোথাও না পেয়ে পুলিশের কাছে ছেলে নিখোঁজের অভিযোগ দায়ের করেন স্বরূপা।

ওই ভবনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানায়, রেয়াংশ ভবন থেকে বের হয়নি। সে ভেতরেই আছে। এরপর মঙ্গলবার ভোরে বাড়ির নিচতলায় তৃতীয় গেটের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তদন্ত কর্মকর্তা শ্রীনিবাস বলেছেন, এ ঘটনায় তারা একটি সন্দেহজনক মৃত্যুর মামলা দায়ের করেছেন। এ নিয়ে স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক ও ছেলেটির বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ১৫ বছর বয়সী এই কিশোর ভিডিও গেমে অনেক সময় ব্যয় করত। এ জন্য সে পড়াশোনা নিয়ে বেশ চাপে ছিল। ফলে শেষমেশ এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে।

মাধপুর ডিসিপি গোন সন্দীপ এনডিটিভিকে বলেছেন, এই ছেলের অনলাইন গেমে আসক্তির কোনো লক্ষণ নেই। এমন পদক্ষেপ সে কেন নিয়েছে, তা জানা যায়নি। সম্ভবত পড়াশোনার কারণে হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১০

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১১

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১২

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৩

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৪

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৫

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৬

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

১৭

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

১৮

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

১৯

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

২০
X