সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৩, ১১:২৩ এএম
আপডেট : ২০ জুন ২০২৩, ১১:৫৩ এএম
অনলাইন সংস্করণ

‘র’-এর নতুন প্রধান হচ্ছেন রবি সিনহা

রবি সিনহা। ছবি : সংগৃহীত
রবি সিনহা। ছবি : সংগৃহীত

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন আইপিএস কর্মকর্তা রবি সিনহা। তিনি বর্তমান প্রধান কুমার সামন্ত গোয়েলের স্থলাভিষিক্ত হবেন।

রবি সিনহা ছত্তিশগড় ক্যাডারের ১৯৮৮ ব্যাচের আইপিএস কর্মকর্তা। তিনি বর্তমানে ‘র’-এর দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। সাত বছর ধরে তিনি অপারেশনাল বিভাগের প্রধানের দায়িত্বে রয়েছেন। সামন্ত গোয়েলের মেয়াদ আগামী ৩০ জুন শেষ হবে। এরপরের দুই বছরের জন্য ‘র’-এর প্রধানের দায়িত্ব নেবেন রবি সিনহা। শিখ চরমপন্থা ও মণিপুরে জাতিগত সহিংসতা যখন মাথাচাড়া দিয়ে উঠেছে তখন তিনি এ দায়িত্ব নিচ্ছেন তিনি। এ দুটি বিষয়ই তার আশু চ্যালেঞ্জ হবে।

এর মধ্যে জম্মু-কাশ্মীর, উত্তর-পূর্বাঞ্চল ও বামপন্থি চরমপন্থিদের নিয়ে রবি সিনহার কাজ সবার দৃষ্টি কেড়েছে। ঘটনাক্রমে ‘র’-এর প্রতিপক্ষ গোয়েন্দা ব্যুরোর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তার ব্যাচমেট তপন দেকা। গোয়েন্দা ব্যুরো অ্যভন্তরীণ গোয়েন্দা তথ্য নিয়ে কাজ করে। রবি সিনহা শীর্ষ পদে দায়িত্ব নিয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ‘র’-কে আরও এগিয়ে নিয়ে যাবেন বলে আশা করা হচ্ছে।

বর্তমান ‘র’ প্রধান সামন্ত গোয়েল পাঞ্জাব ক্যাডারের ১৯৮৪ ব্যাচের আইপিএস কর্মকর্তা। তিনি ২০০১ সালে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ে যোগ দিয়ে ২০১৯ সালে সংস্থাটির প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর চাকরির মেয়াদ বাড়িয়ে চার বছর এ পদ সামলান। পুলওয়ামা হামলার জবাবে ২০১৯ সালে পাকিস্তানের বালাকোটে ভারতের সফল বিমান হামলার পরিকল্পনার কৃতিত্ব তারই। সূত্র : এনডিটিভি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

১০

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

১১

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

১২

মেসির শেষ বিকেলে ইয়ামালের নতুন সূর্যোদয়

১৩

ফাইনালে এনজোর লাল কার্ডই কি ডোবাল আর্জেন্টিনাকে?

১৪

মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে

১৫

মেসি-এমবাপ্পে নন, বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি

১৬

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

১৭

মেসিকে পেছনে ফেলে এবারও গোল্ডেন বুট এমবাপ্পের

১৮

ইতালির রেকর্ড ভাঙল ‘অপ্রতিরোধ্য’ স্পেন

১৯

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

২০
X