কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ১১:০৭ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে হার : মোদিকে ‘অপয়া’ বলে কটাক্ষ, রাহুলকে নোটিশ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ছবি : সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ছবি : সংগৃহীত

বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের হারের জন্য স্টেডিয়ামে ‘অপয়া মোদি’র উপস্থিতিকে দায়ী করেছিলেন তিনি। এরপরই কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে মন্তব্যের জন্য নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ‘শোকজ’ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

‘অপয়া’ মন্তব্যের পাশাপাশি মোদির বিরুদ্ধে ‘পকেটমার’ এবং ‘ঋণ মকুব’-সংক্রান্ত মন্তব্যের অভিযোগের প্রেক্ষিতেও রাহুলের কাছে কৈফিয়ত তলব করেছে কমিশন। বিজেপির অভিযোগের ভিত্তিতেই কমিশনের তরফে এই পদক্ষেপ করা হয়েছে বৃহস্পতিবার।

গত মঙ্গলবার রাজস্থানের জালোরে কংগ্রেসের সভায় রাহুল বলেছিলেন ‌‘পিএম শব্দের অর্থ হলো পনৌতি (অপয়া) মোদি।’ সেই সঙ্গে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে রোহিত শর্মা-বিরাট কোহলিদের হারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‌‌‘ভারতীয় দলের ক্রিকেটাররা ভালোভাবে বিশ্বকাপ জিতে যেত, কিন্তু একজন ‘অপয়া’ হারিয়ে দিল।’

এই ঘটনার পর বুধবার বিজেপি নেতা রাধামোহন দাস আগরওয়াল, ওম পাঠকসহ একটি প্রতিনিধি দল কমিশনের দপ্তরে গিয়ে রাহুলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল।

প্রসঙ্গত, মোদির বিরুদ্ধে ‘ভিত্তিহীন এবং মিথ্যা’ অভিযোগ করার জন্য সপ্তাহখানেক আগে প্রিয়াঙ্কার কাছে কৈফিয়ত তলব করা হয়েছিল কমিশনের তরফে। মধ্যপ্রদেশে কংগ্রেসের সভায় প্রিয়ঙ্কা দাবি করেছিলেন, মোদি রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড’ (ভেল)-কে তার ‘বন্ধুদের’ হাতে তুলে দিয়েছেন। প্রিয়াঙ্কার ওই অভিযোগ ‘মিথ্যা এবং ভিত্তিহীন’ বলে কমিশনে অভিযোগ জানিয়েছিল বিজেপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

১০

সীমান্তে বিএসএফের আরও একটি পুশইনচেষ্টা ভেস্তে দিল বিজিবি

১১

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

১২

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

১৩

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

১৪

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

১৫

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

১৬

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

১৭

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

১৮

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

১৯

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

২০
X