কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ১০:০১ এএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ১২:০০ পিএম
অনলাইন সংস্করণ

চা শ্রমিকদের সঙ্গে নাচলেন-গাইলেন-গল্প করলেন মমতা

চা বাগানে শ্রমিকদের সঙ্গে চা তোলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি : মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে
চা বাগানে শ্রমিকদের সঙ্গে চা তোলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি : মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে

পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়ে উত্তরবঙ্গে গিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে চা পাতা তোলার নিয়ম শিখেছেন তিনি। এরপর নিজেও শ্রমিকদের সঙ্গে নিয়ে চা-পাতা তোলেন তিনি।

গতকাল বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে উত্তরবঙ্গের কার্শিয়াঙ রিসোর্টে উঠেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে পাঙ্খাবাড়ি রোডের চা বাগানে যান মমতা। তবে আর পাঁচজন যেভাবে যান সেভাবে নয়, তিনি গেলেন চা শ্রমিকের সাজে। শিখলেন গাছ থেকে চা পাতা তোলার নিয়ম। চা শ্রমিকদের মতো করেই মাথার পেছনে বেঁধেছিলেন ঝুড়ি।

চা বাগানে গিয়ে পাহাড়ি পোশাক পরে নেন মুখ্যমন্ত্রী। এরপর চা বাগানের শ্রমিকদের সঙ্গে হাতে হাত মিলিয়ে চা-পাতা তুলতে শুরু করেন। আর তাকে চা পাতা তোলার নিয়ম শিখিয়ে দেন নারী শ্রমিকরা। প্রথমে কিছুটা অসুবিধা হলেও পরে তা রপ্ত করে নেন মুখ্যমন্ত্রী।

চা পাতা তুলতে তুলতে আশপাশের শ্রমিকদের সঙ্গে গল্প শুরু করেন মুখ্যমন্ত্রী। কিন্তু রাজ্যের প্রশাসনিক প্রধানকে এই রূপে দেখে প্রথমে কিছুটা ঘাবড়ে গিয়েছিলেন সেখানকার নারী শ্রমিকরা। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয়েছে সম্পর্ক।

কাজের মধ্যে নারী শ্রমিকরা অনেক সময় গুনগুন করে গান গেয়ে থাকেন। এটাও মুখ্যমন্ত্রীর অজানা নয়। তিনিও পাতা তুলতে তুলতে শ্রমিকদের সেই গানের কথা জিজ্ঞেস করলেন। শ্রমিকরা জানান, সেই গান তারাও গেয়ে থাকেন। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী বলে ওঠলেন, ‘গেয়ে শোনাও তো!’

শ্রমিকরা সবাই মিলে মুখ্যমন্ত্রীকে পাতা তোলার গান শোনান। তিনি মুগ্ধ হয়ে সেই গান শুনেন। এরপর চা মতো করেই কোমর ও হাত দুলিয়ে নেচে ওঠেন তিনি। যা দেখে আরও উৎসাহ পান চা শ্রমিকেরা। এ সময় হাততালি দিয়ে ওঠেন মুখ্যমন্ত্রী।

চা-পাতা তোলার পর মুখ্যমন্ত্রী ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘আজ ওদের পোশাক পরে, ঝুড়ি নিয়ে আমি নিজে চা-পাতা তুললাম। চা-পাতা তোলাটা ওদের কাছ থেকে শিখলাম। এখন আমি যে কোনো চা বাগানে গিয়ে চা-পাতা তুলতে পারি। এটা আজ আমার বড় শিক্ষা হলো। পাহাড়ের সঙ্গে আমাদের রক্তের বন্ধন হয়ে গেল। হৃদয়ের মেলবন্ধন রচিত হলো। পাহাড় আমার নিজের বাড়ি হয়ে গেল। আমি কিন্তু মুখে বলি না। রক্তের সম্পর্ক তৈরি করে দেখাই। আমি আজ খুবই খুশি। আমরা সবাই এক।’

চা-পাতা তোলা শেষে বাগান শ্রমিকদের সঙ্গে নিয়ে গরম চায়ের কাপে চুমুক দিতে ভোলেননি মুখ্যমন্ত্রী। চায়ে চুমুক দিতে দিতে তার প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১০

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১১

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১২

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৩

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৪

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৫

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৬

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৭

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৮

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৯

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

২০
X