কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

চতুর্থবারের মতো বিশ্বনেতাদের মধ্যে জনপ্রিয়তায় শীর্ষে মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত।

আবারও বিশ্ব নেতাদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে স্থান পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ নিয়ে চতুর্থবারের মতো তিনি শীর্ষ অবস্থান অর্জন করেছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক কনসালটেন্সি প্রতিষ্ঠান গ্লোবার লিডার অ্যাপ্রুভাল রেটিং ট্র্যাকারের সাম্প্রতিক জরিপে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানটি গত ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত বিশ্ব নেতাদের জনপ্রিয়তার বিষয়ে জরিপ চালিয়েছে। এতে অংশ নিয়েছেন বিভিন্ন দেশের ৫ হাজারেরও বেশি প্রাপ্তবয়স্ক মানুষ। জরিপের ফলে দেখা গেছে, ৭৬ শতাংশ মানুষ তাদের পছন্দের তালিকায় নরেন্দ্র মোদিকে স্থান দিয়েছেন। অন্যদিকে তার বিপক্ষে মত দিয়েছেন ১৮ শতাংশ মানুষ। এ ছাড়া ৬ শতাংশ মানুষ কোনো পক্ষ নেননি।

জরিপে দ্বিতীয় অবস্থানে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর। দ্বিতীয় অবস্থানে থাকলেও মোদির চেয়ে বেশ পিছিয়ে রয়েছেন তিনি। মাত্র ৬৬ শতাংশ মানুশ তাকে সমর্থন জানিয়েছেন। এছাড়া ৫৮ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেন বেরসেট।

তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা। তিনি পেয়েছেন ৪৯ শতাংশ ভোট। ৪৭ শতাংশ ভোট পেয়ে পঞ্চম হয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ, ৪১ শতাংশ সমর্থন নিয়ে ষষ্ঠ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ৩৭ শতাংশ সমর্থন নিয়ে সপ্তম ও অষ্টম মসজিদে বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং নবম স্থানে রয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি পেয়েছেন ৩৭ শতাংশ সমর্থন।

প্রতিষ্ঠানটির জরিপে শীর্ষ ১০ স্থান পায়নি কানাডা, যুক্তরাজ্য এবং ফ্রান্সের রাষ্ট্র ও সরকারপ্রধানরা। এ জরিপে ৩১ শতাংশের সমর্থন পেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ২৫ শতাংশ সমর্থন পেয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং মাত্র ২৪ শতাংশ সমর্থন পেয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

এর আগে ২০২১ সালের নভেম্বর এবং ২০২২ সালের জানুয়ারি ও আগস্টে চালানো জরিপে বৈশ্বিক জনপ্রিয়তার শীর্ষে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিভিন্ন মার্কিন সংস্থার তত্ত্বাবধানে ওই সময়ে জরিপ পরিচালিত হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X