কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৫:১২ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ভিসা ছাড়াই ইরান যেতে পারবেন ভারতীয়রা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভিসা ছাড়াই ৩৩ দেশের নাগরিকদের ভ্রমণের অনুমতি দিয়েছে ইরান। এ তালিকায় ভারতও রয়েছে। ফলে এখন থেকে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ ইরানে যেতে ভারতীয়দের আর কোনো ভিসা লাগবে না। মূলত বিশ্ববাসীর জন্য নিজেদের দুয়ার উন্মুক্ত করে বিদেশি পর্যটক টানতে এই পদক্ষেপ নিয়েছে তেহরান। খবর এনডিটিভির।

মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানি পর্যটনমন্ত্রী ইজ্জাতোল্লা জারগামি বলেছেন, ইরানে বিদেশি পর্যটকের আগমন বাড়াতেই এই পদক্ষেপ। বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের কাছে ইরানকে আরও আকর্ষণীয় করে তুলতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়া এই পদক্ষেপের মাধ্যমে ইরান সম্পর্কে নেতিবাচক ধারণা, গুঞ্জন ও ইরানোফোবিয়ার মতো বিষয় মোকাবিলা করবে তেহরান।

সম্প্রতি ভারতীয়দের ভিসা ছাড়াই ভ্রমণের অনুমতি দিয়েছে মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও ভিয়েতনাম। এ তালিকায় এবার যুক্ত হলো ইরানের নাম।

ভারতসহ মোট ৩৩টি দেশকে ভিসা মওকুফ সুবিধা দিয়েছে ইরান। দেশগুলো হলো—রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, কাতার, কুয়েত, লেবানন, উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তিউনিসিয়া, মৌরিতানিয়া, তানজানিয়া, জিম্বাবুয়ে, মরিশাস, সেশেলস, ইন্দোনেশিয়া, ব্রুনাই দারুস সালাম, জাপান, সিঙ্গাপুর, কম্বোডিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, ব্রাজিল, পেরু, কিউবা, মেক্সিকো, ভেনেজুয়েলা, বসনিয়া ও হার্জেগোভিনা, সার্বিয়া, ক্রোয়েশিয়া এবং বেলারুশ।

এর আগে তুরস্ক, আজারবাইজান, ওমান, চীন, আর্মেনিয়া, লেবানন ও সিরিয়ার নাগরিকদের ভিসা মওকুফ সুবিধা দেয় তেহরান।

সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ইরানি বছরের প্রথম আট মাসে ৪৪ লাখ বিদেশি পর্যটক তাদের দেশ ভ্রমণ করেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৮ দশমিক ৫ শতাংশ বেশি। ২১ মার্চ থেকে ইরানি বছর শুরু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১০

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১১

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১২

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১৩

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৪

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৫

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৬

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৭

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৮

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

২০
X