কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

দেড় কোটি টাকার মাদকসহ বিজ্ঞানী আটক

মেফেড্রোন মাদক। ছবি : সংগৃহীত
মেফেড্রোন মাদক। ছবি : সংগৃহীত

মাদকের কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। এরপর সেখান থেকে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ মাদক, যা টাকার অঙ্কে প্রায় দেড় কোটি টাকা মূল্যের। এ সময় এক বিজ্ঞানীকেও আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ে।

শুক্রবার (১২ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাই পুলিশ বৃহস্পতিবার এ অভিযান চালায়। এ সময় ৫০৩ গ্রাম এমডি মাদক জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি ১৮ লাখ রুপি, যা বাংলাদেশি টাকায় দেড় কোটির টাকার বেশি। এ ছাড়া এ ঘটনায় জড়িতে সন্দেহে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটক দুই ব্যক্তির মধ্যে ২৪ বছর বয়সী এক রাসায়নিক বিজ্ঞানী রয়েছেন। তার নাম নূর আলম মাহবুব আলম চৌধুরী। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি মাদক কারখানায় মাস্টারমাইন্ড হিসেবে কাজ করে থাকতে পারেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

পুলিশ জানিয়েছে, বেআইনিভাবে মেফেড্রোন নামের সিন্থেটিক মাদক তৈরির কাজে ল্যাব পরিচালনার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বিজ্ঞানী ছাড়া গ্রেপ্তার অপর ব্যক্তির নাম আবরার ইব্রাহিম শেখ।

এর আগে গত মাসের শুরুতে উচ্চমানের কাশ্মীরি চরস (হাশিশ) সহ ছয়জনকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। ওই সময়ে তাদের কাছ থেকে দুই কেজি ৬০০ গ্রাম এ পদার্থ জব্দ করা হয়। যার মূল্য প্রায় দেড় কোটি টাকা। এ ছাড়া ওই সময়ে ২২ লাখ টাকার ১২০ মেফেড্রোন মাদক জব্দ করে। মুম্বাই পুলিশের অ্যান্টি-নার্কোটিকস সেল (এএনসি) এ অভিযান পরিচালনা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১০

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১১

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১২

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৩

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৫

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৬

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৭

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৮

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X