বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

আদিবাসীর গায়ে প্রস্রাব : পা ধুয়ে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার ভুক্তভোগী আদিবাসী দশমত রাভাতের পা ধুয়ে ক্ষমা চেয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ শিং চৌহান। ছবি : সংগৃহীত
বৃহস্পতিবার ভুক্তভোগী আদিবাসী দশমত রাভাতের পা ধুয়ে ক্ষমা চেয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ শিং চৌহান। ছবি : সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশের আদিবাসী সম্প্রদায়ের এক ব্যক্তির গায়ে প্রস্রাব করার অভিযোগ উঠেছিল প্রবেশ শুক্লা নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ নিয়ে তোলপাড় শুরু হয় ভারতসহ সারা বিশ্বে। এর মধ্যেই গ্রেপ্তার হন প্রবেশ শুক্লা। ওই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ শিং চৌহানের নজরে এলে তিনি কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

এর মধ্যে ভুক্তভোগী আদিবাসী দশমত রাভাতের সঙ্গে আজ বৃহস্পতিবার সাক্ষাৎ করে ক্ষমা চেয়েছেন শিবরাজ শিং। শুধু তাই নয়, তার পা ধুয়ে তাকে বন্ধু বলেও সম্বোধন করেছেন তিনি।

সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব খবর জানানো হয়েছে। এদিকে দশমত রাভাতের সঙ্গে সাক্ষাতের পর মুখ্যমন্ত্রী শিবরাজ শিং চৌহান তার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করেছেন। এর একটি ছবিতে দেখা যায়, ৩৬ বছর বয়সী দশমত রাভাতের পা ধোয়ার আগে তার সঙ্গে কথা বলছেন শিবরাজ শিং। এ ছাড়া আরেকটি ছবিতে দেখা যায়, দশমত রাভাতের পা ধুয়ে দিচ্ছেন তিনি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কথোপকথনের সময় দশমত রাভাতকে কিছু প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে কীভাবে তিনি তার জীবিকা নির্বাহ করেন এবং তার পরিবার সরকারি সুবিধা পাচ্ছেন কিনা এসব প্রশ্ন করেন তিনি।

এর আগে গত মঙ্গলবার (৪ জুলাই) মধ্যরাতে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত প্রবেশ শুক্লাকে। পুলিশ বলছে, গ্রেপ্তার এড়াতে শুক্লা বারবার অবস্থান পরিবর্তন করে পালিয়ে বেড়াচ্ছিলেন। পরে মঙ্গলবার মধ্য রাতে তাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসবাদ করা হয়। এ ছাড়া তদন্তের অংশ হিসেবে তার স্ত্রী ও বাবা-মাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি দোকানের সামনে বসে আছেন দশমত রাভাত। সামনে দাঁড়িয়ে সিগারেট মুখে প্রবেশ শুক্লা তার গায়ে প্রস্রাব করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X