কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১

উদ্ধারে কাজ করছেন ফায়ারসার্ভিসের কর্মীরা। ছবি : রয়টার্স
উদ্ধারে কাজ করছেন ফায়ারসার্ভিসের কর্মীরা। ছবি : রয়টার্স

ভারতে একটি আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মধ্যপ্রদেশের বিভাগীয় কমিশনার পাওয়ান কুমার জানান, বিস্ফোরণের পর ১৭৪ জনকে উদ্ধার করে তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ১১ জন নিহত হয়েছেন।

তিনি বলেন, আমরা সব ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখছি সেখানে কোনো মরদেহ আছে কিনা। ইতোমধ্যে ৪০ থেকে ৫০ শতাংশ ধ্বংসাবশেষ সরানো হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, ভারতের মধ্যপ্রদেশের হারদায় একটি আতশবাজির কারখানায় এ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় পুলিশ ও জেলার সরকারি কর্মকর্তারা তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি। তারা জানিয়েছেন, উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে।

পুলিশ জানিয়েছে, মধ্যপ্রদেশের রাজধানী ভূপান থেকে ১৫০ কিলোমিটার দূরে হারদার বৈরাগড়ে এ বিস্ফোরণ হয়েছে। এ সময় সেখানে অন্তত ১৫০ জন লোক কাজ করছিলেন বলে জানিয়েছেন এক শ্রমিক। তিনি জানান, কারখানায় মোট ২০০ থেকে ৩০০ শ্রমিক ছিলেন।

বিস্ফোরণের পরপরই ভারতীয় টেলিভিশনের ভিডিওতে দেখা যায়, পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গেছে। আহতদের উদ্ধারে ভারতের সেনাবাহিনীর হেলিকপ্টার ও ডজনখানেক অ্যাম্বুলেন্সও অংশ নিয়েছে।

জেলার সিনিয়র কর্মকর্তা কৈলাস চাদ পরতে বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট অংশ নেয়। বিস্ফোরণের কারণে কারখানার আশপাশের অন্তত ১০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রদেশের মুখ্যমন্ত্রী মোহদ যাদব বলেন, বিস্ফোরণের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় আশপাশের বড় হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন এক যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১০

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১১

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১২

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৩

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৪

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৫

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৬

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১৭

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১৮

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

১৯

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

২০
X