কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে সন্দেহজনক পারমাণবিক সরঞ্জামবাহী পাকিস্তানগামী জাহাজ আটক

আটক জাহাজ সিএমএ সিজিএম অ্যাটিলা। ছবি : সংগৃহীত
আটক জাহাজ সিএমএ সিজিএম অ্যাটিলা। ছবি : সংগৃহীত

সন্দেহজনক পারমাণবিক সরঞ্জাম পরিবহনের অভিযোগে পাকিস্তানগামী জাহাজ আটক করেছে ভারত। ভারতের নিরাপত্তা সংস্থা মুম্বাইয়ের নেভা সেবা বন্দর থেকে জাহাজটিকে আটক করেছে। শনিবার (০২ মার্চ) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, নেভা সেবা বন্দর থেকে করাচিগামী জাহাজটিকে আটক করা হয়। এটিতে দ্বৈত-ব্যবহারের একটি চালান রয়েছে যা পাকিস্তানের পারমাণবিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য ব্যবহার করা হতে পারে এমন সন্দেহে করা হচ্ছে।

ভারতের গোয়েন্দারা জানিয়েছেন, জাহাজে করে পারমাণবিক পণ্য পাচার করা হচ্ছিল। তদন্তের পর তারা এমন দাবি করেছেন। গত ২৩ জানুয়ারি জাহাজটিকে আটক করা হয়।

শনিবার শুল্ক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজটি থেকে যে পণ্য উদ্ধার করা হয়েছে তা পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র প্রকল্পে ব্যবহার করা হয়ে থাকে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, গত ১৭ জানুয়ারি জাহাজটি চীন থেকে করাচির উদ্দেশ্যে রওয়ানা দেয়। পরে গোপন সূত্রের ভিত্তিতে গোয়েন্দা কমকর্তারা জাহাজে সন্দেহজনক কিছু পাচারের খবর পান। সেই খবরের ভিত্তিতে নেভা সেবা বন্দর থেকে আটক করা হয়। আটক জাহাজটির নাম সিএমএ সিজিএম অ্যাটিলা। এটি মাল্টার পতাকাবাহী জাহাজ।

শুল্ক বিভাগ ও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) জানিয়েছে, জাহাজে কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল মেশিন (সিএনসি) নিয়ে যাওয়া হচ্ছিল। এটি কোনো পারমাণবিক প্রকল্পের জন্য ব্যবহৃত হতে পারে বলে সন্দেহ করেছেন কর্মকর্তারা।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, পাকিস্কানে নিয়ে এগুলো ক্ষেপণাস্ত্র তৈরির কাজে ব্যবহারের পরিকল্পনা ছিল তাদের। এ ধরনের যন্ত্র উত্তর কোরিয়া পারমাণবিক প্রকল্পের জন্য ব্যবহার করেছিল।

আনন্দবাজার জানিয়েছে, এর আগেও চীন থেবে পাকিস্তানে পাঠানো সেনাসামগ্রী বাজেয়াপ্ত করেছিল ভারত। ওই সময় থেকে কসমস ইঞ্জিনিয়ারিং নামের প্রতিষ্ঠানটির ওপর ভারতীয় গোয়েন্দারা নজর রাখছিলেন। প্রতিষ্ঠানটি পাকিস্তানের প্রতিরক্ষা সংক্রান্ত পণ্য সরবরাহ করে থাকে।

২০২২ সালে ১২ মার্চ ইতালির তৈরি থার্মোইলেক্ট্রিক সরঞ্জাম পাকিস্তানে নেওয়ার সময় একটি চালান বাজেয়াপ্ত করে ভারত। ওই সময়ে গোপনে এসব পণ্য দেশটিতে নেওয়া হচ্ছিল। তখনও নেভা সেবা বন্দর থেকেই চালানটি জব্দ করে ভারত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

১০

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

১১

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

১২

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

১৩

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১৪

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১৫

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১৬

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৭

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৮

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৯

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

২০
X