কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

ভেঙে পড়ল ভারতের দীর্ঘতম সেতু

ভেঙে পড়া সেতু। ছবি : সংগৃহীত
ভেঙে পড়া সেতু। ছবি : সংগৃহীত

হঠাৎ করেই মাথার উপর ভেঙে পড়েছে ভারতের দীর্ঘতম সড়কসেতু। ভারতীয় গণমাধ্যমের খবরে ভারতের বিহার রাজ্যে নির্মাণাধীন এই সেতুকে হাইপ্রোফাইল সেতু বলেও অভিহিত করা হয়েছে। শনিবার (২৩ মার্চ) এ সেতুর ৫০, ৫১ ও ৫২ নম্বর পিলারের গার্ডার ভেঙে অন্তত একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

বিহার রাজ্যের সুপৌল জেলায় কোশি নদীর উপরে সেতুটি নির্মাণ করা হচ্ছিল। সুপৌল জেলার বকৌর থেকে মধুবনী জেলার ভেজার মধ্যেকার এই সেতুটি হতে যাচ্ছিল ভারতের দীর্ঘতম সড়কসেতু।

ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রায় এক হাজার কোটি রুপি মূল্যে ১০ দশমিক ২ কিলোমিটারের সেতুটি নির্মাণ করছে গ্যামন ইন্ডিয়া এবং ট্রান্স রেল লাইটিং লিমিটেড।

প্রাথমিকভাবে ২০২৩ সালেই এর নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড মহামারির জন্য ডেডলাইন পিছিয়ে দেওয়া হয়। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সেতুর কাজ শেষ হয়ে যাবে। যদিও ভেঙে পড়ায় সেই সময় আরও বাড়তে পারে। এর আগে গত বছর জুন মাসে বিহারের ভাগলপুরে আরেকটি সেতু ভেঙে পড়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝড়ল আরো ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১০

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১১

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৩

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৪

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৫

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৬

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৭

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৮

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ

২০
X