কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ১০:৪৬ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ননদের বিয়েতে টিভি উপহার দিতে চাওয়ায় স্বামীকে হত্যা

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

বিয়েতে উপহার দেওয়ার রেওয়াজ প্রাচীনকাল থেকেই। তবে বিয়েতে উপহার দিতে চাওয়ায় কাল হয়েছে এক স্বামীর। নিজের বোনের বিয়েতে টিভি উপহার দিতে চাওয়ায় ক্ষিপ্ত হয়েছেন স্ত্রী। এরপর পিটিয়েই স্বামীকে হত্যা করেছেন তিনি। বুধবার (২৪ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বোনের বিয়েতে টিভি উপহার দিতে চেয়েছিলেন চন্দ্র প্রকাশ মিশ্রা। তবে বিষয়টি ভালোভাবে নেয়নি চন্দ্রের স্ত্রী ও তার পরিবার। ফলে তারা ক্ষিপ্ত হয়ে পিটিয়ে তাকে হত্যা করেছে। আর ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে।

এনডিটিভি জানিয়েছে, আগামী শুক্রবার (২৬ এপ্রিল) চন্দ্রের বোনের বিয়ের কথা ছিল। এজন্য তিনি বোনকে সোনার আংটি ও টিভি উপহার দেওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে বিষয়টি ভালোভাবে নেয়নি চন্দ্রের স্ত্রীপক্ষ।

পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে চন্দ্রের সঙ্গে তার স্ত্রীর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রেগে স্বামীকে শিক্ষা দেওয়ার জন্য নিজের ভাইকে ডেকে আনেন চন্দ্রার স্ত্রী। তিনি তাকে এক ঘণ্টার বেশি সময় ধরে মারধর করেন। পরে তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

চিকিৎসকের বরাতে পুলিশ জানিয়েছে, মারধরের কারণে অভ্যন্তরীণ রক্তক্ষরণ ও অন্যান্য আঘাতের কারণে হাসপাতালে চন্দ্রের মৃত্যু হয়েছে।

স্থানীয় পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় চন্দ্রের স্ত্রী ও তার ভাইসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় একটি মামলা হয়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে তদন্ত চলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় ‘প্যাচ’, নেপথ্যে কী?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১০

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১১

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১২

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৩

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৪

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৫

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৬

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৭

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৮

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৯

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

২০
X