কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

হেলিকপ্টারে উঠতে গিয়ে পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত

হেলিকপ্টারে ওঠার সময় পা পিছলে পড়ে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার (২৭ এপ্রিল) ভারতের পশ্চিমবঙ্গের দুর্গাপুরে এই ঘটনা ঘটে। ভোটের প্রচারের জন্য দুর্গাপুর থেকে পশ্চিম বর্ধমানের আসানসোলের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য হেলিকপ্টারে চড়তে যাচ্ছিলেন তিনি।

সংবাদ সংস্থা এএনআইর একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, গাড়ি থেকে নেমে হেলিকপ্টারের দিকে এগিয়ে যান মমতা। সিঁড়ি বেয়ে উপরে ধীরে ধীরে হেঁটে ভেতরে প্রবেশও করেন। কিন্তু আসনের সামনে পৌঁছলেই পা পিছলে তিনি পড়ে যান।

এএনআইর বরাতে এনডিটিভি জানিয়েছ, দুর্ঘটনায় সামান্য আহত হয়েছেন মমতা।

আনন্দবাজার পত্রিকার অনলাইনের খবরে বলা হয়েছে, শনিবার আসানসোলে লোকসভা ভোটের দুটি প্রচারসভা আছে মুখ্যমন্ত্রীর। এতে যোগ দেওয়ার উদ্দেশ্যে দুর্গাপুর থেকে হেলিকপ্টারে আসানসোল যাচ্ছিলেন তিনি। এ সময় দুর্ঘটনার শিকার হন। তবে তার আঘাত গুরুতর নয়।

গত ১৪ মার্চ একবার আহত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়িতে পড়ে গিয়ে কপালে আঘাত পেয়েছিলেন। সেই ঘটনায় ক্ষতস্থানে সেলাইও দিতে হয়েছিল। ৪৪ দিন পরে আবার আহত হলেন মমতা। শেষবার কপালে আঘাত লাগার কিছুদিন পরই অবশ্য মাথায় লিউকোপ্লাস্ট লাগিয়ে ভোটের প্রচারে নেমে পড়েছিলেন তিনি।

সম্প্রতি বুদবুদের জনসভায় মমতা বলেন, হেলিকপ্টার হিট চেম্বার হয়ে থাকে। প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছে, শরীরের জল শুকিয়ে যাচ্ছে। এই গরমে নির্বাচন করা উচিত হয়নি।

কিন্তু ভোটের প্রচারে তিনি রাশ টানেননি। শনিবারও দুটি সভা করছেন। একটি কুলটি এবং অন্যটি আসানসোলে। দুটি সভাই আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হার পক্ষে।

হেলিকপ্টার থেকে পড়ে গেলেও নির্বাচনী সভা বাতিল করেননি মমতা। সবকিছু সামলে হেলিকপ্টারও রওনা হয় কুলটিতে। যথাসময়েই সেখানে পৌঁছে বক্তৃতাও করেন তৃণমূলনেত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১০

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১১

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১২

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৩

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৪

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৫

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৬

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৭

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৮

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৯

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

২০
X