শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৪, ১১:১১ এএম
আপডেট : ০৫ মে ২০২৪, ১১:১২ এএম
অনলাইন সংস্করণ

ভারতে সন্ত্রাসী হামলায় এক সেনা নিহত, আহত ৫

হামলার শিকার বিমানবাহিনীর গাড়ি। ছবি : সংগৃহীত
হামলার শিকার বিমানবাহিনীর গাড়ি। ছবি : সংগৃহীত

ভারতে বিমানবাহিনীর সেনাদের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। এতে এক সেনা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। রোববার (০৫ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র জানিয়েছে, সন্ত্রাসীরা দুটি গাড়িতে ভয়াবহ হামলা চালিয়েছে। এরমধ্যে বিমানবাহিনীর একটি গাড়ি ছিল। জম্মু ও কাশ্মিরের পুঞ্চ জেলায় এ হামলা হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, আহত পাঁচজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সকলকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে উদামপুর কমান্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, এলাকাটিতে অতিরিক্ত ফোর্স পাঠানো হয়েছে। স্থানীয় রাষ্ট্রীয় রাইফেলস ইউনিট এলাকাটি ঘিরে ফেলেছে। বর্তমানে সেখানে সন্ত্রাস দমনে অভিযান ও ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বিমানবাহিনী জানিয়েছে, শাহসিতারের কাছে আক্রান্ত কনভয়কে নিরাপদ করা হয়েছে। বিমানবাহিনীর এক গাড়ি জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় সন্ত্রাসীদের কবলে পড়ে। স্থানীয় সামরিক বিভাগ বর্তমানে এলাকাটি ঘিরে রেখেছে।

এনডিটিভি জানিয়েছে, চলতি বছরে অঞ্চলটিতে প্রথমবারের মতো এতোবড় হামলার ঘটনা ঘটেছে। গত বছরে এ অঞ্চলে সেনাদের লক্ষ্য করে একাধিক হামলা হলেও কয়েক মাস ধরে সেখানকার পরিস্থিতি বেশ শান্ত ছিল।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, গাড়ির সামনের কাচে অসংখ্য গুলির চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, বেশ পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।

পিটিআই জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে সেনারা একটি গাড়িতে করে বিমানঘাঁটি থেকে জারানওয়ালি যাচ্ছিলেন। তখন সন্ত্রাসীরা এ হামলা চালায়।

কর্মকর্তারা জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। তবে অভিযানে এখনো কাউকে আটক করা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১০

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১১

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১২

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৩

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৪

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৮

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৯

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

২০
X